Ranji Trophy: লজ্জার হার বাংলার, স্পিনার কার্তিকের হাতে বধ ‘অভিমন্যু বাহিনী’

রঞ্জির ফাইনালে মধ্যপ্রদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি আর পেসারদের বুলডোজারে মাত্র ৮৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংশ। আর রঞ্জি দেখল তার রিপিট টেলিকাস্ট। জয়ের জন্য বাংলার (Ranji) দরকার ছিল ৩৫০ রান। লক্ষ্য পূরণের আগেই লক্ষ্যভেদ কার্তিকের। বাংলার (Bengal) মেরুদণ্ড একাই ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এই স্পিনার।  মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৭৪ রানে হেরে গেলেন অভিমন্যু ঈশ্বরনরা। রঞ্জির ফাইনালে পৌঁছে গেল মধ্যপ্রদেশ।

চতুর্থ ইনিংশে (fourth innings) ৩৫০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে অভিমন্যু বাহিনী। প্রথম বলেই উইকেট দেন অভিষেক রামন। এর পর খুব বেশি রান পাননি সুদীপ ঘরামিও। মাত্র ১৯ রানে শেষ তাঁর দাপট। এরপর অভিষেক পোড়েল। রান করে মাত্র সাত। শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুমদার (৮)। রান পেয়েছেন একমাত্র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। ৭৮ রান। চতুর্থ ইনিংসে বাংলা (Bengal) করে ১৭৫ রান। শেষ হয়ে যায় ফাইনালে ওঠার স্বপ্ন।

সেমিফাইনালে শুরু থেকেই চাপে ছিল বাংলা (Bengal) । প্রথম ইনিংসে, হিমাংশুর শতরানের দাপটে মধ্যপ্রদেশ তোলে ৩৪১ রান। রান তাড়া করতে নেমে মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ শতরান করেন। তাদের শতরানে বাংলা কিছুটা হলেও স্বস্তি দিলেও বাকিদের মধ্যে একমাত্র অভিমন্যু ঈশ্বরন করেন ২২ রান। বাকিদের মধ্যে কেউ সেভাবে নজর কাড়তে পারেনি। ২৭৩ রানেই শেষ বাংলার (Bengal) ইনিংস।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মধ্যপ্রদেশের ব্যাটসম্যানেরা বাংলার বোলারদের ওপর দাপট দেখাতে শুরু করেন। স্পিনারা কিছুটা সফল হলেও বাংলা (Bengal)  রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে যায়। বিদায় নিতে হয় বাংলাকে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?