WhatsApp নিয়ে আসছে আরও একটি আকর্ষণীয় ফিচার্স, জানুন বিস্তারিত

সংস্থার দাবি, এই বিশেষ বৈশষ্টটি ব্যবহারকারীদের তাঁদের ব্যাকআপগুলিকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে রক্ষা করতে সাহায্য করবে। যেমন গুগল এবং অ্যাপলের মতো ক্লাউড স্টোরেজ প্রদানকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার থেকেই হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভ (Google Drive) এবং আইক্লাউডে (iCloud) সেভ থাকা ব্যাকআপগুলির জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন (end-to-end encryption) চালু করতে শুরু করেছে। ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি অভ্যন্তরীণভাবে আপডেটটি মাসখানেক আগেই পরীক্ষামূলকভাবে শুরু করেছিল। গত মাসেই হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছিল যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারী গ্রাহকদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা ক্লাউড ব্যাকআপ চালু করা হবে।

সংস্থার দাবি, এই বিশেষ বৈশষ্টটি ব্যবহারকারীদের তাঁদের ব্যাকআপগুলিকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে রক্ষা করতে সাহায্য করবে। যেমন গুগল এবং অ্যাপলের মতো ক্লাউড স্টোরেজ প্রদানকারী সংস্থাগুলির থেকে। এমনকি হোয়াটসঅ্যাপের স্টোর করা চ্যাট হিস্ট্রিকেও সুরক্ষিত রাখবে। ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ তাঁর ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ক্লাউড ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করার ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই বৈশিষ্ট্যটি বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ক্রমান্বয়ে চালু করা হবে যাতে ক্লাউডে সঞ্চিত ব্যাকআপগুলিকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করা যায়। সেইমতো গত বৃহস্পতিবার থেকেই হোয়াটসঅ্যাপ গ্রাহকরা আপডেট পেতে শুরু করেছেন। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষা ব্যবস্থা চালু করেছিল। সংস্থার দাবি, বর্তমানে প্রতিদিন বিশ্বের ২ বিলিয়ন মানুষের ১০০ বিলিয়নের বেশি বার্তা এই সুরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত রাখা হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল