কথা রাখলেন মমতা, ডাক্তারি পড়া শুরু ইউক্রেন ফেরত সৌমাল্যের

মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় ফের ডাক্তারি পড়া শুরু হওয়ায় খুশি সৌমাল্য ও তাঁর পরিবার। তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই কথা তিনি রেখেছেন। বাঁকুড়া শহরের সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেই(Bankura Sammilani Medical College and Hospital) ফের ডাক্তারি পড়া শুরু হয়ে গেল ইউক্রেন(Ukraine) ফেরত পড়ুয়া সৌমাল্য মুখোপাধ্যায়(Soumalya Mukherjee)। ওই হাসপাতালে ‘অবজার্ভারশিপে’ পুনরায় ডাক্তারি পড়া শুরু হয়েছে সৌমাল্যর। তবে ওই হাসপাতালে অবজার্ভারশিপে(Ovservership) পড়াশোনা চালালেও অনলাইনের মাধ্যমেও ইউক্রেনের কলেজের ক্লাসও করছে সৌমাল্য। কেননা বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে সৌমাল্য কোনও ডিগ্রি বা সার্টিফিকেট পাবে না। সেটা সে পাবে ইউক্রেনের কলেজ থেকেই। তাই সেখানকার কলেজের অনলাইনের ক্লাসও তাঁকে করতে হচ্ছে। তবে চূড়ান্ত অনিশ্চয়তার মুখ থেকে মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় ফের ডাক্তারি পড়া শুরু হওয়ায় খুশি সৌমাল্য ও তাঁর পরিবার। তাঁরা এই কারনে বার বার ধন্যবাদ জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীকে।

দুই চোখে স্বপ্ন নিয়েই সুন্দর ভবিষ্যৎ গড়তে ইউক্রেনে পাড়ি দিয়েছিল বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা সৌমাল্য। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মুখে পড়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হয় তাকে। কার্যত জীবন বাজি রেখে কোনক্রমে বাড়ি ফিরে আসে সে। কিন্তু মাথায় চিন্তা চেপেছিল কীভাবে পড়াশোনা শেষ করবে। সেই অনিশ্চিত জীবনকে সহজ করে দিতে নিজেই হাত বাড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দেশের সরকার যখন ইউক্রেন ফেরত পড়ুয়াদের দায় দায়িত্ব ঝেড়ে ফেলতে মরিয়া তখন অভয়বাণী শুনিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীই। কার্যত তাঁর হস্তক্ষেপেই এখন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের পড়াশোনা শুরু করতে পেরেছে সৌমাল্য। এই বিষয়ে এই পড়ুয়ার দাবি, ‘যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বিভাগে পড়াশোনার মাঝেই ফিরে আসতে হয়েছে। আমাদের ভবিষ্যৎ যখন অনিশ্চিয়তার মুখে দাঁড়িয়ে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে ডেকে আমাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আর এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা। তাই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়াশোনার সুযোগ পাওয়া অনেকটা স্বপ্নের মতো। এখানে পড়াশোনার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’

এই বিষয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ‘রাজ্য স্বাস্থ্য দফতর ইউক্রেন ফেরত ছয়জন ডাক্তারি পড়ুয়ার নাম আমাদের কাছে পাঠিয়েছিল। তার মধ্যে ইতিমধ্যে চারজন পড়ুয়া যোগ দিয়েছে। ইউক্রেনে যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তারা, সেখানে অনলাইন পঠন-পাঠন চলছে। সেখানে ওদের ক্লাস করতেও হচ্ছে অনলাইনে। কিন্তু এখানে থাকার জন্য প্র্যাকটিক্যালে অংশ তারা নিতে পারছে না। তাই অবজার্ভারশিপে এখানে আমাদের ছাত্রদের সঙ্গেই ওই প্র্যাকটিক্যাল ক্লাস ওরা করছে। তবে তাদের মূল্যায়ণ ও ডিগ্রি প্রদান ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ই করবে।’ 

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা