কোটি টাকা তছরুপের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ আদালতের

আদালতের নির্দেশ, পুরুলিয়ার জেলাশাসক এই ঘটনার তদন্ত করবেন। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের (GP) বিরুদ্ধে। কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে জেলাশাসককে (DM) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, ৪ সপ্তাহের মধ্যে অভিযোগ খতিয়ে দেখার। আর তা করার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

অভিযোগ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার বেরো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, মৃত ব্যক্তির নামে টাকা তুলছে গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে টাকা তোলার অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৩ টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ হয়েছে মহাত্মা গান্ধি রুর‍্যাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের ভিত্তিতে। অভিযোগ, ১ কোটি টাকা তছরুপ করা হয়েছে। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল মামলা। সেই মামলার শুনানি ছিল সোমবার।

সোমবারের শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই আদালতের নির্দেশ, পুরুলিয়ার জেলাশাসক এই ঘটনার তদন্ত করবেন। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্ত শেষ করতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়