Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রীদেবী কন্যা

বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এই মুহুর্তে নিজের আগামী ছবির শুটিং নিয়ে রীতিমত ব্যস্ত জাহ্নবী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এই মুহুর্তে নিজের আগামী ছবির শুটিং নিয়ে রীতিমত ব্যস্ত জাহ্নবী। তবে বাবা বনি কাপুরের সঙ্গে কোন ছবিতে বা বড়পর্দায় নয় বরং একটি বিজ্ঞাপনের কাজ করবেন একসঙ্গে জাহ্নবী। জানা যাচ্ছে বুধবার সেই অ্যাড শুট সারবেন তাঁরা। 

মা শ্রীদেবী চলে যাওয়ার পর থেকে উভয়ের ভূমিকাই দুই সন্তানের জন্য পালন করে আসছেন বনি কাপুর। নিজের সন্তাবনদের প্রতি কখনও অবহেলা করেননি তিনি। খুশি ও জাহ্নবী দুজনেই এখন নিজের শিকর হিসাবে বাআব বনিকেই আঁকড়ে রয়েছে। আর তার সঙ্গেই এই প্রথমবার স্ক্রিন শেয়ার করবে মেয়ে জাহ্নবী এর থেকে বড় বিষয় আর কিই বা হতে পারে? জানা যাচ্ছে মুম্বইতেই হবে এই শুট। শুধু তাই নয় তাঁরা নিজেরাও তাদের এই কাজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। 

 

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

এর আগে বাবার তত্বাবধানে কাজ করলেও বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার এই প্রথম। গত বছরের শেষে নভেম্বরে জাহ্নবী ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায় যে তার নতুন ছবি ‘মিলি’-এর শুটিং শেষ হয়েছে। শুধু তাই নয় বিহাইন্ড দ্য সিন মোমেন্টও ভাগ করে নিয়েছিলেন জাহ্নবী। ধড়ক গার্লের হাতে এখন একের পর এক কাজের তালিকা ‘রুহি’, ‘দোস্তানা ২’, ‘বম্বে গার্ল, ‘গুড লাক জেরি’, ‘বাওয়াল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ এবং ‘মিলি’-এর মত ছবি রয়েছে পাইপলাইনে। 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর