নব মহাকরণে বসবে এবার আদালত, সরানো হচ্ছে সরকারি দফতর

এবার থেকে নব মহাকরণে বসবে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট(City Civil Court)-সহ একাধিক আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে নব মহাকরণে বসবে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট(City Civil Court)-সহ একাধিক আদালত। আর সেই কারণে এই ভবনে থাকা একাধিক সরকারি দফতর সরানো হচ্ছে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে সরকারি দফতর সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনকালে প্রায় সমস্ত সরকারি দফতরের কাজ পরিচালিত হত রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে। কিন্তু জায়গা অপ্রতুল হওয়ার কারণে সমস্যা তৈরি হওয়ায় গঙ্গার পাড়ে তৈরি হয় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। মহাকরণ থেকে একাধিক সরকারি দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয় নব মহাকরণে। নব মহাকরণের এক তলা থেকে সাত তলা পর্যন্ত আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরের কর্মীরা বসতেন। এবার তাদেরকে সরে যেতে হবে সেখান থেকে। এক থেকে সাত তলা, যার আয়তন প্রায় ৫০ হাজার বর্গ ফুটের মতো। তবে এই দফতরগুলিকে সরিয়ে ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত ঠিকানা ঠিক হয়নি।

অন্যদিকে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট(City Civil Court)-সহ একাধিক আদালতের আরও জায়গা প্রয়োজন। আর সেই কারণে আদালতগুলিকে স্থানান্তরিত করে নিয়ে আসা হবে নব মহাকরণে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেন। প্রধান বিচারপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই বৈঠকে এবিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। ইতিমধ্যে আদালতগুলি স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নব মহাকরণের একতলা থেকে ছ’তলা পর্যন্ত থাকা সরকারি দফতরগুলির সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রশাসনিক সিদ্ধান্ত, আগামী ১৫ দিনের মধ্যে এই দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শেষ করতে হবে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে