মেডিক্যাল কলেজে ভর্তির নামে কয়েক কোটি টাকা হাতিয়ে হাজতবাস

৭ কোটি ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আনন্দ ভট্টাচার্যকে। এবার ধৃতের বাবা প্রদীপের ২৭ জুন পর্যন্ত পুলিস হেফাজত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ, হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক কোটি টাকা। মেডিক্যাল কলেজে ভর্তি করানোর টোপ দিয়ে প্রতারণা করার দায়ে আগেই গ্রেফতার (ARREST) করা হয়েছিল ছেলেকে। এবার পুলিশের (POLICE) জালে বাবা। হেয়ার স্ট্রিট থানা অঞ্চলের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

এর আগে ৭ কোটি ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আনন্দ ভট্টাচার্যকে। বর্তমানে কীর্তিমান হাজতে। তাকেই লাগাতার জেরা করেছিল পুলিশ। ক্রমাগত জেরার পর গ্রেফতার করা হয়েছে ওই ধৃতের গুণধর বাবাকেও। জানা গিয়েছে ধৃতের নাম প্রদীপ ভট্টাচার্য। হেয়ার স্ট্রিট থানার পুলিস প্রদীপকে মঙ্গলবার গ্রেফতার করেছে। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে (COURT) তোলা হয়েছিল। ওই দিন বিচারক নির্দেশ দেন, ধৃত প্রদীপকে ২৭ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার।

এদিন সরকার পক্ষের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে যে সমস্ত  অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্ত বাবা ও ছেলের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের হেফাজত থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে, তা সবই ভুয়ো। জানা গিয়েছে, ভিন রাজ্যের যে সব বেসরকারি মেডিক্যাল কলেজে (MEDICAL COLLEGE) ভর্তি করে দেওয়ার কথা বলা হয়েছিল, তাদের হেফাজত থেকে সেইসব কলেজের কিছু ভুয়ো নথি পাওয়া গিয়েছে। এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের করা হচ্ছে জেরা। এই প্রতারণা চক্রের শিকার আরও কেউ হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হলে কার কার কাছ থেকে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তাও। জারি আছে তদন্ত।

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১