Maharashtra Crisis: বিধায়কদের পরে এবার উদ্ধবকে ছেড়ে বিদ্রোহী শিবিরে শিবসেনা সাংসদরা

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অন্তত আটজন সাংসদ বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) পাশে দাঁড়িয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুঃসময় কিছুতেই কাটাতে পারছেন না মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। দলের বিধায়কদের পরে এবার সাংসদরাও (MP’s) তাঁকে ছেড়ে একে একে চলে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অন্তত আটজন সাংসদ বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মুম্বই (Mumbai) ছেড়ে গুয়াহাটিতে (Guwahati) গিয়ে ঘাঁটি গাড়তে শুরু করেছেন। বিধায়কদের পরে সাংসদদের বিদ্রোহে আরও কোনঠাসা হয়ে পড়লেন বালাসাহেব ঠাকরের পুত্র।

ইতিমধ্যেই শিবসেনার ৪২ বিধায়ক দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রীর কুর্সি টলমল। বিক্ষুব্ধরা ইতিমধ্যেই শর্ত দিয়েছেন, এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে। চাপে পড়ে সেই শর্ত মেনে নেওয়ার ইঙ্গিতও দিয়েছে উদ্ধব শিবির। তবে বাগী বিধায়কদের গুয়াহাটি ছেড়ে ২৪ ঘন্টার মধ্যে মুম্বই ফেরার পাল্টা শর্ত দেওয়া হয়েছে। দলীয় বিধায়কদের বিদ্রোহের মধ্যেই শিবসেনা সুপ্রিমোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের সাংসদরা। বর্তমানে লোকসভায় শিবসেনার ১৯ এবং রাজ্যসভায় তিন সাংসদ রয়েছেন।

সূত্রের খবর ইতিমধ্যেই অধিকাংশ সাংসদ উদ্ধবের শিবির ছেড়ে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের শিবিরে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। উদ্ধবের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী সাংসদদের মধ্যে রয়েছেন থানের রাজন বিছারে (Rajan Vichare), ওয়াসিমের ভাবনা গাউলি (Bhavna Gawli), রামটেকের ক্রুপাল টুমানে (Krupal Tumane), কল্যাণের শ্রীকান্ত শিন্ডে (Srikanta Shinde), পালঘরের রাজেন্দ্র গাভিত (Rajendra Gavit)। এদের মধ্যে রাজন বিছারে (Rajan Vichare) ও শ্রীকান্ত শিন্ডে (Srikanta Shinde) গুয়াহাটিতে বিদ্রোহী বিধায়কদের হোটেলে পৌঁছে গিয়েছেন। তবে রামটেকের সাংসদ ক্রুপাল টুমানে দাবি করেছেন, তাঁকে নিয়ে ভুয়ো সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি শিবসেনাতেই রয়েছেন এবং উদ্ধব ঠাকরেকেই নেতা হিসেবে মানছেন।’

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে