পদ্ম ছেড়ে ফের জোড়াফুল ধরলেন নানুরের প্রাক্তন বিধায়ক

নানুরের বর্তমান বিধায়ক বিধান চন্দ্র মাজির সঙ্গে কথা বলে তিনি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। সূত্রের খবর, সেই মুহূর্তেই তাঁকে দলে ফেরানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়াই বছর তিনি ছিলেন পদ্ম শিবিরে (BJP)। তিনি বীরভূমের নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। শনিবার বিজেপি ছেড়ে হাতে তুলে নিলেন তৃণমূলের (TMC) পতাকা। তার হাতে পতাকা তুলে দিলেন বোলপুরের সাংসদ অসিত মাল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। শনিবার কীর্ণাহারে তৃণমূলের কর্মিসভাতে তাঁর হাতে তুলে দেওয়া হয় সবুজ শিবিরের পতাকা। এদিন তাঁকে কীর্ণাহার ২ পঞ্চায়েতের সাংগঠনিক দায়িত্বও দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর সবুজ শিবির থেকে বেরিয়ে বেরুয়া শিবিরে নাম লিখেছিলেন গদাধর। অথচ ২০১১ সালে নানুর বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীকে দাঁড়িয়ে বিধায়ক (MLA) হয়েছিলেন তিনি। তারপর প্রাক্তন বিধায়ক ২০১৯ সালে দিল্লিতে গিয়ে গলায় তুলে নিয়েছিলেন গেরুয়া উত্তরীয়।

জানা গিয়েছে, গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নানুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। তবে প্রার্থী করেনি পদ্ম শিবির। বিশেষ সূত্রে খবর, নানুরের বর্তমান বিধায়ক বিধান চন্দ্র মাজির সঙ্গে কথা বলে তিনি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, সেই মুহূর্তেই তাঁকে দলে ফেরানো হয়নি। বলা হয়েছিল অপেক্ষা করতে। অবশেষে আজ তাঁকে ফেরানো হয়েছে দলে। হাতি তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এদিন গদাধর বলেন, ভুল বুঝে তিনি বিজেপিতে গিয়েছিলেন। সেই ভুল বুঝতে পেরেছেন। তৃণমূলে থেকেই কাজ করতে চান তিনি। এদিন তিনি বলেন, রাজ্যে উন্নয়ন মানেই তৃণমূল। বিজেপির দ্বারা উন্নয়ন হবে না। উল্লেখ্য, তিনি দীর্ঘ বছরের সংগঠক।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের