আম্পায়ারের সঙ্গে তর্ক, জরিমানা হল স্যামসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : শাস্তির মুখে পড়তে হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে। আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করার অভিযোগে সঞ্জুকে জরিমানা করা হয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়কের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। স্যামসন তাঁর অপরাধ মেনে নিয়েছেন ও ম্যাচ রেফারির সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।

উল্লেখ্য, সঞ্জু স্যামসন ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সাই হোপকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। কিন্তু এই আউটকে নিয়েই শুরু হয় বিতর্ক। স্যামসনের বক্তব্য ছিল, সাই হোপ যখন ক্যাচ ধরেছিলেন, তখন তাঁর পা ২ বার বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন। তাই তাঁকে আউট দেওয়া যায় না। এরপর ফিল্ড আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন স্যামসন। যদিও স্যামসনকে আউট দিয়ে দেন আম্পায়ার। সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের পক্ষেই যায়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে সময় সঞ্জু স্যামসন আউট হয়েছিলেন, সেটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ সঞ্জু আউট হয়ে যাওয়ার পরই রাজস্থান রয়্যালসের জেতার আশা শেষ হয়ে যায় ও দিল্লি ক্যাপিটালস জিতে প্রতিযোগিতায় টিকে থাকার আশা জিইয়ে রাখে।

 

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট