আমেরিকার গর্ভপাতের ওষুধ বিক্রি বন্ধে কঠোর হচ্ছে বাইডেন প্রশাসন

শীঘ্রই জারি হতে পারে বিক্রি বন্ধে বিজ্ঞপ্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মুলুকু নিষিদ্ধ হয়ে গিয়েছে গর্ভপাত (Abortion) । কিন্তু সমস্যা তৈরি হয়েছে এবার গর্ভনিরোধক ওষুধ নিয়ে। বাইডেন প্রশাসন মনে করছে, চোরাগোপ্তা পথে বিক্রি হবে গর্ভপাতের ওষুধ (abortion pills)। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভপাতের (Abortion) আইনি অধিকার বাতিল করা হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোতে রক্ষণশীল দল গর্ভপাত ওষুধ (abortion pills)বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। ইতোমধ্যে এই ধরনের ওষুধের চাহিদার মারাত্মক চাহিদা তৈরি হয়েছে। এএফপির প্রতিবেদন বলছে, চাহিদা এক লপ্তে বেড়ে গিয়েছে ১০ গুন। ১১টি অঙ্গরাজ্যে গর্ভনিরোধক বড়ির (abortion pills) চাহিদা মারাত্মক। যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি গর্ভপাতের ঘটনা ঘটে গর্ভপাতের ওষুধ ব্যবহারের মাধ্যমে। গর্ভধারণের ১০ সপ্তাহ পর্যন্ত কোনও ধরনের ঝুঁকি ছাড়াই এই ওষুধ খেয়ে গর্ভপাত ঘটান মার্কিন মহিলারা।

অস্ট্রিয়ার একটি সংস্থার প্রধান তথা বিশিষ্ট চিকিৎসক রেবেকা গমপের্টস জানিয়েছেন, গর্ভপাতের ওষুধ(abortion pills) বিক্রি সরকারি বিবৃতি জারি করে ঘোষণা করা হলেও বিক্রি কতটা বন্ধ হবে, তা নিয়ে সন্দেহ থাকছেই। কারণ, কোনও সংস্থা চাইবে না কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা ওষুধ জলে ফেলে দিতে। তাদের চেষ্টাই থাকবে স্টকে থাকা ওষুধ বিক্রি করে দেওয়ার।

উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court) গর্ভপাত নিষিদ্ধ ঘোষণা করে। আর সেই ঘোষণার পর থেকে আমেরিকার নানা প্রান্তে মহিলারা বিক্ষোভ দেখান। শনিবার ওয়াশিংটনে সুপ্রিম কোর্টের বাইরে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখান মহিলারা।

আরও পড়ুন গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল মার্কিন সুপ্রিম কোর্ট

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ