নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্ত্রর ২৪ পরগনা জেলার হাড়োয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। শনিবার ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারীরা।

অভিযোগ, হাড়োয়া এলাকার বাসিন্দা এক নাবালিকা শনিবার বাড়িতে একাই ছিল। বাড়িতে রান্নার কাজ করছিল সে। ওই কিশোরীর মা কাজের সূত্রে বাইরে থাকেন। ওই দিন সন্ধ্যায় তার বাবা বাজারে গিয়েছিলেন। আর সেই সুযোগে সপ্তম শ্রেণীর ওই কিশোরী ছাত্রীর বাড়িতে আসে প্রতিবেশী এক যুবক। কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে সে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভয়ে আতঙ্কে ওই নির্যাতিতা নাবালিকা চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন তাদের বাড়িতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত যুবক। 

ওই দিন সন্ধ্যায় কিশোরীর বাবা বাজার থেকে বাড়িতে ফিরলে গোটা ঘটনার কথা তাঁকে খুলে বলে সে। ঘটনা শোনার পর রাতেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা কিশোরীর বাবা। হাড়োয়া থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর তৎপরতা শুরু করে। রাতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি অভিযানে নামে তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পর অভিযুক্ত যুবক ওই দিন রাতে নিজের বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। আর সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। অন্যদিকে শনিবার রাতেই নির্যাতিতাকে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম রহিম মোল্লা, তার বয়স ৩৫ বছর। ধৃত যুবকের  বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে, বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল