টুকলি ধরা পড়তেই কী যৌন হেনস্থার অভিযোগ, উঠছে প্রশ্ন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ কী আদৌ সত্যি? টুকলি ধরা পড়ার জেরেই কী মিথ্যা অভিযোগ? উঠছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছাত্রীর(Student) আবেদন। তাতে স্পষ্ট লেখা আছে, ‘আমার গবেষণাপত্র জমা দিতে ইচ্ছাকৃত ভাবে দেরি করছিলেন আমার সুপারভাইজার। কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি। উনি আমায় ওঁর অফিসে ডেকে পাঠান। ওঁর নজর ছিল আমার ওপর।’ ছাত্রীর দাবি, ওই সুপারভাইজার তাঁর উরু, গালে স্পর্শ করেন। দুই সপ্তাহ আগে এই ঘটনা নিজের ফেসবুক পেজে তুলে ধরেন ওই ছাত্রী। আর তার জেরেই প্রশ্নের মুখে পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু করায় শেষে কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার রাতে তাঁরা এক নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক(International Relations) বিভাগের যে অধ্যাপকের(Professor) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। এই তদন্ত যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত ওই অধ্যাপক যুক্ত থাকবেন না। তিনি বিশ্ববিদ্যালয়েও আসবেন না। কর্তৃপক্ষ ডেকে পাঠালে তবেই তিনি আসবেন। বিভাগীয় তদন্তে সহযোগিতা না করলে তাঁকে বরখাস্ত করতেও পিছুপা হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   

যদিও ওই অধ্যাপকের বিরুদ্ধে যিনি অপভিযোগ তুলেছেন তিনি ইতিমধ্যেই যাদবপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ(Police) সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে। যদিও সেই অধ্যাপককে এখনও গ্রেফতার করেনি পুলিশ। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে ২ সপ্তাহ আগের ঘটনা কেন এত দেরীতে সামনে আনা হল। অভিযোগকারীনির দাবি, ঘটনার দিন গবেষণা নিয়ে আলোচনার জন্য তাঁকে নিজের কোয়ার্টারে ডাকেন ওই অধ্যাপক। সেখানেই তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওই অধ্যাপকের তরফে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই অধ্যাপক ঘনিষ্ঠদের দাবি, যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি। ওই ছাত্রী তাঁর গবেষণাপত্র অন্যের একটি গবেষণাপত্রের টুকলি করেছিলেন যা ওই অধ্যাপকের নজরে আসে। তিনি সেই গবেষণাপত্র তাই দাখিল করার অনুমতি দেননি। তার পরেই ওই ছাত্রী এই অভিযোগ তুলেছেন।

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটে নতুন প্রদর্শনী পূর্ব রেলের

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত