শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি দল

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হল তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে মঙ্গলবার রাজভবনে যান তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদা মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হল তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে মঙ্গলবার রাজভবনে যান তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। ব্রাত্য বসুর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, সায়নী ঘোষ, অর্জুন সিংহ, ফিরোজা বিবি, বিশ্বজিৎ দেব।

এদিন রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন তৃণমূল প্রতিনিধি দল। পাশাপাশি রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দেবেন তাঁরা। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যেই  কলকাতা, হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সভা করেছে  রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার সিজিও কমপ্লেক্সের সামনেও সভা করে জোড়াফুল শিবির। এবার সেই বিষয়টি নিয়ে মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হলেন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল।

উল্লেখ্য সারদার টাকা শুভেন্দু অধিকারী নিয়েছেন বলে ইতিমধ্যে বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন সারদা কর্দা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের দাবি, তাঁকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। ৫০ লাখ টাকার ড্রাফট দেখিয়ে ‘লাখ লাখ কোটি কোটি’ টাকা নিয়েছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে। তৃণমূলের প্রশ্ন, সারদা কাণ্ডে যদি তৃণমূলের নেতাদের সিবিআই গ্রেফতার করতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার নয়? তিনি বিজেপিতে আছেন বলেই কি সিবিআই’এর হাত থেকে ছাড় পেয়ে চলেছেন? এই প্রশ্নও তুলেছে জোড়াফুল শিবির।

মঙ্গলবার ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে যাওয়া তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন নন্দীগ্রামের বাসিন্দা এবং জমি আন্দোলনের অন্যতম মুখ ফিরোজা বিবি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘নন্দীগ্রামের মা’-কে সামনে এনেছে জোড়াফুল শিবির। উল্লেখ্য ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় ফিরোজা বিবির পুত্র শেখ ইমদাদুলের। বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হওয়া গ্রামবাসীদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র। সেই সময় সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন ফিরোজা।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!