ফের রবিন স্ট্রিট কাণ্ডের ছায়া, ছেলের দেহ আগলে ৯১ বছরের মা

ছেলের মৃত্যু হয়েছে তা বুঝতে পারেননি মা। শারীরিক ভাবে অক্ষম বৃদ্ধা মা তাই ছেলেকে আগলে বসে ছিলেন। বৃদ্ধাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার সেই ছায়া দেখা গেল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ছেলের দেহ (DEAD BODY) আগলে রেখেছিলেন মা। ২ দিন ধরে মৃতদেহ আগলে রেখেছিলেন বৃদ্ধা মা। বৃদ্ধার বয়স ৯১ বছর। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, গত ২ দিন ধরে পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। গত মঙ্গলবার সন্দেহ হয় এলাকাবাসীর। তারপর ওই বৃদ্ধার বাড়িতে সন্ধ্যায় যান প্রতিবেশীরা। জানালা দিয়ে উঁকি দিলে দেখা যায়, মৃত ছেলের দেহ আগলে বসে রয়েছেন বৃদ্ধা। এলাকাবাসীরা এরপর খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ (POLICE) এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম সুনীল দত্ত। বয়স আনুমানিক ৭৪। হাবড়া থানার জয়গাছির  বেলতলা এলাকার ঘটনা।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছেলের মৃত্যু হয়েছে তা বুঝতে পারেননি মা। শারীরিক ভাবে অক্ষম বৃদ্ধা মা তাই ছেলেকে আগলে বসে ছিলেন। স্থানীয় থানা সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে কী করে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃদ্ধাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও জানা গিয়েছে, মৃত ছিলেন পেশায় ডেকোরেটার্স ব্যবসায়ী। বার্ধক্য ও অসুস্থাজনিত কারণে তিনি ব্যবসা ছেড়েছিলেন। ঘরে থাকতেন মা ও ছেলে। কেউই ঘর থেকে খুব একটা বের হতেন না।

বৃদ্ধের মৃত্যু ও তাঁর দেহ আগলে বৃদ্ধা মা, এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রতিবেশীদের মধ্যে দেখা গিয়েছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, গত ২ দিন ধরে মৃতের বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল দুর্গন্ধ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল