Maharastra crisis: বদলে গেল অওরাঙ্গাবাদ-ওসমানাবাদের নাম, নতুন নাম শম্ভাজি নগর-ধারাশিব

নব্বইয়ের দশকে অওরাঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মরাঠা ভূমে মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের ক্ষমতা থেকে বিদায় নেওয়া শুধুই সময়ের  অপেক্ষা। তাই বুধবার তড়িঘড়ি মুঘল সম্রাট অওরঙ্গজেবের (Aurangazeb) নামাঙ্কিত শহর অওরঙ্গাবাদের (Aurangabad)  নাম বদলে ছত্রপতি শিবাজির (Chatrapati Shivaji) ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ (Sambhajinagar) করার প্রস্তাবে সায় দিল মন্ত্রিসভা। নব্বইয়ের দশকে অওরাঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা (Shiv Sena Founder) বালাসাহেব ঠাকরে (Balasaheb Thackeray)। এদিন বাবার সেই দাবিকেই মান্যতা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। পাশাপাশি ওসমানাবাদের (Osmanabad)  নাম বদলে রাখা হল ধারাশিব (DharaShiv)। দুই শহরের নাম বদলকে বালাসাহেবের পুত্রের মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত আড়াই বছর ধরে একাধিকবার অওরাঙ্গাবাদ শহরের নাম বদলে শিবাজির পুত্র শম্ভাজির নামে রাখার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কিন্তু তার সেই উদ্যোগের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এনসিপি (NCP)ও কংগ্রেস (Congress) বিধায়করা। কিন্তু মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের পতনের স্পষ্ট সঙ্কেত পাওয়ার পরে এদিন মন্ত্রিসভার বৈঠকে দুই দলের মন্ত্রীরা আর আপত্তি জানাননি। এদিন উদ্ধবের অনুরোধ মেনে নেন তাঁরা। অওরাঙ্গাবাদের নাম পরিবর্তন করে বাবার স্বপ্নই পূরণ করলেন শিবসেনার বর্তমান সুপ্রিমো। সেই সঙ্গে ওসমানাবাদের নাম বদলে রাখা হল ধারাশিব। দুই শহরের মুসলিম নাম বদলে হিন্দু নামকরণের পিছনে উদ্ধব ঠাকরের হিন্দুত্বের পথে হাঁটার ইঙ্গিত দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।   

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন উদ্ধব। আড়াই বছর ধরে সরকার চালানোর জন্য সহযোগিতা করায় কংগ্রেস-এনসিপি সহ অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানান উদ্ধব। আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘আমার নিজের লোকেরাই আমাকে পিছন থেকে ছুরি মেরেছে। আপনারা যে সহযোগিতা করৈছেন, তার জন্য কৃতজ্ঞ।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন