Loading live market data...
Loading active stocks...
Connecting...

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মসূচি এসএফআই’র

কেন্দ্রের আনা নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিচ্ছে  এসএফআই। বিকল্প শিক্ষানীতি কেমন হবে তা নিয়ে জনগণের মত তুলে আনা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবার দেশজুড়ে কর্মসূচি নিতে চলেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। কেন্দ্রের আনা নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিচ্ছে  এই বাম ছাত্র সংগঠন। জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবির পাশাপাশি বিকল্প শিক্ষানীতি কেমন হবে তা নিয়ে জনগণের মতামত তুলে আনবে তাঁরা। আর এই কর্মসূচির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর কলকাতায় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে এসএফআই।

কেন্দ্রের বিজেপি শাসিত সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষ এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে তুলছে। তাই বিজেপির হাত থেকে দেশ, শিক্ষা এবং সংবিধান বাঁচাতে বিকল্প শিক্ষানীতির লক্ষ্যে দেশজুড়ে এই কর্মসূচি নিতে চলেছে এসএফআই। আর সেই কর্মসূচির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর কলকাতায় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে তারা। বুধবার এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) কলকাতায় এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান। এদিন এসএফআইয়ের রাজ্য সম্পাদক জানান, ‘দেশ-শিক্ষা-সংবিধান বাঁচাতে ও নতুন শিক্ষানীতি ও বিজেপিকে বাতিল করতে হবে এই স্লোগানকে সামনে রেখে পূর্ব ভারতজুড়ে ছাত্র জাঠা-মিছিল হবে। ১৯ আগস্ট ত্রিপুরা, মনিপুর, অসম হয়ে একটি জাঠা কোচবিহারে আসবে। ২০ আগস্ট বিহার, ঝাড়খন্ড, ওড়িশা হয়ে আরেকটি জাঠা পূর্ব মেদিনীপুরে আসবে। ২ জুলাই কলকাতায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে।’

এসএফআই সূত্রে খবর, ২ সেপ্টেম্বর কলকাতার ওই সমাবেশে পূর্ব ভারতের সব জায়গা থেকে এসএফআই’এর ছাত্র নেতা ও কর্মীরা আসবে।  ইতিমধ্যে নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রচার ও জনমত গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই ছাত্র সংগঠন। সমাবেশের দু মাস আগে থেকেই আগামী ১ জুলাই থেকে রাজ্যজুড়ে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রচারপত্র বিতরণ করা হবে। এই প্রচারণা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ