মণিপুরে ধসে বাংলার এক জওয়ান নিহত, এক জওয়ান নিখোঁজ

প্রবল বৃষ্টির জেরে মণিপুরে ভয়াবহ ধসে ৭ সেনা জওয়ান-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে বাংলার এক জওয়ানও। নিখোঁজ হয়েছেন আরও এক জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রবল বৃষ্টির জেরে মণিপুরে ভয়াবহ ধসে (Manipur Landslide) ৭ সেনা জওয়ান-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহত জওয়ানদের মধ্যে রয়েছে বাংলার এক জওয়ানও। পাশাপাশি এই ঘটনার পর নিখোঁজ হয়েছেন বাংলার আরও এক জওয়ান।

বৃহস্পতিবারে ভোরে মণিপুরের নোনে জেলায় আচমকা ধসের জেরে রেলের একটি নির্মীয়মান প্রকল্পে প্রায় ৫০-এর বেশি মানুষ আটকে পড়েন। ধ্বংসস্তূপ সরিয়ে ২৩ জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর সেই মৃতদের মধ্যে রয়েছেন বাংলার জওয়ান জওয়ান শংকর ছেত্রী। ৩০ বছর বয়সী ওই জওয়ান মালবাজারের নাগরাকাটার বাসিন্দা। অন্যদিকে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ঘোড়ারাস গ্রামের বাসিন্দা আরেক জওয়ান। জানা গিয়েছে, নিখোঁজ ওই জওয়ানের নাম মহিউদ্দিন আহমেদ। ৩২ বছর বয়স তাঁর।

মালবাজারের নাগরাকাটায় খাসবস্তিতে শংকর ছেত্রীর মৃত্যুর খবর পৌঁছতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওই জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, শংকর মণিপুরের নোনে জেলায় রেলের একটি নির্মীয়মান প্রকল্পে অন্যান্যদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আচমকা পাহাড় থেকে বিশাল ধস নামায়, সেই ধসে চাপা পড়ে যান। এর জেরে মরাত্মকভাবে জখম হন তিনি। তারপর তাঁর মৃত্যু হয়। স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু নিয়ে শংকরের স্ত্রী পুনম জানান, ‘মাত্র মাস চারেক আগেই বদলি হয়ে মণিপুরের ডিউটিতে গিয়েছিলেন। ফোনে বার বার বলতেন দুঃশ্চিন্তা না করার জন্য। ঘটনার পর থেকেই শংকরের সাথে আর বাড়ির কেউ আর কোনও যোগাযোগ করতে পারেনি। তারপরই আসে মৃত্যুসংবাদ।’

অন্যদিকে ধসের জেরে নিখোঁজ জওয়ান মহিউদ্দিন আহমেদ মণিপুর টুপুলে ১০৭ ইউনিট গোর্খা রাইফেলে কর্তব্যরত ছিলেন। ১১ মাস আগে ডিউটিতে যোগ দেন বাংলার এই যুবক। দুর্ঘটনার পর থেকেই তাঁরর সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেননি। নিখোঁজ এই জওয়ানকে নিয়ে তাই উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের