চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একর পিছু ১৮ লক্ষ, ২ একরে চাকরি, কোথায় দিচ্ছে রাজ্য…

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার আসানসোল(Asansol) মহকুমার বারাবনি(Barabani) ব্লকের গৌরান্ডিতে(Gourandi) নতুন একটি কয়লা খনি(Coal Mine) প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। এই কয়লা খনির সন্ধান আগেই মিলেছিল। কিন্তু কে সেখানে কয়লা উত্তোলন করবে তা নিয়ে যেমন সিদ্ধান্ত ঝুলে ছিল তেমনি পরিবেশ দফতরের ছাড়পত্রের প্রয়োজনও ছিল। বর্তমানে ঠিক হয়েছে, সেখানে কয়লা খনি প্রকল্প তৈরির প্রথম পর্যায়ের কাজ শুরু করবে ‘ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন’। তবে ওই প্রকল্পটি রূপায়ণে এখন পরিবেশ দফতরের ছাড়পত্র পাওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে। কেননা যেখানে ওই খনি এলাকা গড়ে উঠবে সেখানে একটি জঙ্গল রয়েছে। তবে রাজ্য সরকারের তরফে সেখানে খনি গড়ে তোলার জন্য যে সব ব্যক্তিগত জমি নেওয়া হবে তার দাম নির্ধারণ করে ফেলা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গৌরান্ডি এলাকায় মোট ৪০০ একর জমিতে খোলামুখ খনি প্রকল্প গড়ে তোলা হবে। যে এলাকায় খনি হবে, তার বেশির ভাগই সরকারি খাস জমি ও বন দফতরের বনাঞ্চল। অল্প সংখ্যক ব্যক্তিগত মালিকানাধীন জমি আছে। সরকারের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে ব্যক্তিগত মালিকদের জমি অধিগ্রহণ করা হবে। কর্পোরেশনের তরফে প্রাথমিক ভাবে একর পিছু ১৮ লক্ষ টাকা জমির দাম ধার্য করা হয়েছে। দু’একর জমি পিছু একটি করে চাকরি দেওয়া হবে। কেউ চাকরি না নিলে, ১৫ লক্ষ টাকা এককালীন অর্থ নিতে পারেন। সেই সঙ্গে বহু বছর ধরে সরকারি খাস জমিতে থাকা আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁদের পরিবার পিছু দু’কাঠা জমির পাট্টা ও একটি বাড়ি বানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

প্রাথমিক ভাবে ওই এলাকায় ১৩৯ একর খাস জমির সন্ধান মিলেছে। আগামী অক্টোবরের মধ্যে ওই জমিতেই প্রথম পর্যায়ের কাজ শুরু করার পরিকল্পনা আছে। রাজ্য সরকারের দাবি, প্রকল্পটি তৈরি হলে, নূন্যতম এক হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। পরোক্ষে, আরও ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিন পর্যায়ে খনি তৈরি হবে। বিনিয়োগ হবে ১,৫০০ কোটি টাকার আশপাশে। খনিটি পূর্ণ মাত্রায় চালু হলে, আশপাশের অঞ্চলে ক্ষুদ্র অনুসারী শিল্প গড়ে উঠবে। সেখানেও বহু যুবকের কাজ হবে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরেই, জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার দাবিতে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন সেখানকার কিছু বাসিন্দা। তাঁরা একর পিছু ২৪ লক্ষ টাকা জমির দাম চাইছেন। সেই সঙ্গে চাইছেন জমি পিছু পরিবারের ২জন করে সদস্যের চাকরি। 

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ