জানেন কী, ‘ছাম্মা ছাম্মা’ নাচতে গিয়ে হাসপাতালে যাওয়ার দশা হয়েছিল ঊর্মিলার?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতুন্ডকর (Urmila Matondkar), যিনি ফিগার, সৌন্দর্য্য, অনবদ্য স্টাইল স্টেটমেন্ট, নজরকাড়া অভিনয় সব দিয়েই গোটা দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছেন। নব্বইয়ের দশকে রীতিমতো একাধিক পুরুষের হৃদয়ে রাজত্ব করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় বা শারীরিক সৌন্দর্য্যে নয়, এই অভিনেত্রী নাচেও ছিলেন এক নম্বর। তাঁর অভিনীত জনপ্রিয় নাচের নম্বরগুলির মধ্যে একটি ছিল চায়না গেট ছবির “ছাম্মা ছাম্মা” (Chamma Chamma)। কিন্তু, জানেন কী, এই গানের শ্যুটিংয়ের সময় নায়িকা এতটাই দুর্ভোগের শিকার হয়েছিলেন যে, শেষমেশ তাঁর হাসপাতালে যাওয়ার জোগাড় হয়ে বসেছিল। ঠিক কী হয়েছিল?

সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, ঊর্মিলা এই গানের শ্যুটিংয়ের স্মৃতিচারণ করলেন, তিনি শেয়ার করলেন যে, পরিচালক রাজকুমার সন্তোষীর চায়না গেটের ‘ছাম্মা ছাম্মা’ গানের ফটোশ্যুটের সময় আমি ভারী জুয়েলারী পরেছিলেন। কিন্তু পরে এই গয়না পরার জন্যে কঠিন পরিণতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, “প্রথমে, ছবির জন্যে আমরা এই গানের ফটোশ্যুট করেছি, কিন্তু আমি এই সিনেমার অংশও ছিলাম না। আমরা যখন ফটোশ্যুট শুরু করি, তখন রাজকুমার সন্তোষী জি আমাকে বলেছিলেন, ‘ঊর্মিলা, তোমাকে পুরো একটা গানে নাচতে হবে, তাই আমার মনে হয়, তুমি একটু বেশিই গয়না পরে ফেলেছো। তখন আমি তাঁকে বলেছিলাম, আমি এটি এখন পরিবর্তন করতে পারব না কারণ আমার এই চেহারায় আমি যদি গহনা কম করি, তাহলে আমার নাচের প্রতি আকর্ষণই চলে যাবে।”

 

তিনি আরও বলেন, “তখন পরিচালককে গুরুত্ব না দিয়েই ফটোশ্যুটে এগিয়ে যাই। কিন্তু, যখন আমি গানের শ্যুটিংয়ের জন্যে সেটে উপস্থিত হই এবং, যে মুহুর্তে আমার শ্যুট শুরু হয়, তখনই নাচতে গিয়ে আমি একাধিকবার অলঙ্কারের জন্যে আঘাত পেতে শুরু করি। খুব কঠিন পরিস্থিতির মুখে পড়ে গিয়েছিলাম তখন। চার দিন শেষে, যখন শ্যুটিং শেষ হয়, তখন আমি মোটামুটি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে, আমাকে হাসপাতালে ভর্তি করার জোগাড় হয়ে পড়েছিল।”

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি