দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধানবাদ-কলকাতা বাস থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, এক মহিলা-সহ ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি: অস্ত্রপাচারকারীদের বিরুদ্ধে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছিল ধানবাদ থেকে কলকাতাগাী কোনও বাসে অস্ত্র পাচার হচ্ছে। সেই মতো ডানকুনি টোল প্লাজায় ওত পেতে থাকে গোয়েন্দারা। একটি বাস আটকে শুরু হয় তল্লাশি। আর তাতেই বেরিয়ে এল বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং সেমি ফিনিসড অস্ত্র। গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ তিনজনকে। ধৃতদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, ওই ধানবাদ থেকে আসা ওই বাসটিতে তল্লাশি চালিয়ে অন্তত ৪০টি সেভেন এবং নাইন এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি সেমি ফিনিসড বলে জানা যাচ্ছে। কয়েকটি আবার ওয়ান শটার পিস্তলও আছে। ধৃত মহিলা সহ তিনজনই বিহারের বাসিন্দা, যারমধ্যে একজন মুঙ্গেরের। ধৃতদের ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের জেরা করে এই অস্ত্রপাচার চক্রের পাণ্ডাদের কাছে পৌঁছতে চাইছে এসটিএফ গোয়েন্দারা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতরা মূলত কেরিয়ার। এর পিছনে বড়সড় কোনও চক্র সক্রিয় রয়েছে। পাশাপাশি এই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্য়ে আর কাদের জন্যই বা কলকাতায় আনা হচ্ছিল সেটাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সোমবারই ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিতে চায় এসটিএফ। জানা যাচ্ছে ওই অস্ত্রপাচারকারীদের কলকাতার গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজে আগ্নেয়াস্ত্রগুলি ডেলিভারি দিতে আসছিল। এঊই

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ