ত্রিপুরার হয়ে খেলবেন বাংলার ঋদ্ধি

সাংবাদিক সম্মেলনে ঘোষণা ত্রিপুরা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের যুগ্মসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বাংলা ছাড়ার পর থেকে ঋদ্ধিমানকে (Wriddhiman Saha) নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে। প্রশ্ন উঠছিল, কোন রাজ্যের হয়ে আগামীদিনে তাঁকে খেলতে দেখা যাবে? মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটল।  আগামীদিনে বাংলার প্রাক্তন রঞ্জি প্লেয়ার খেলবেন ত্রিপুরার (Tripura) হয়ে। খেলোয়াড়ের পাশাপাশি তাকে দেখা যাবে মেন্টরের ভূমিকায়। 

মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Tripura Cricket Association) যুগ্মসচিব কিশোর দাস সাংবাদিক সম্মেলনে জানান, ‘বাংলার প্রাক্তন রঞ্জি খেলোয়াড় ঋদ্ধিমানের (Wriddhiman Saha)সঙ্গে তিনি কথা বলেছেন। ত্রিপুরার হয়ে খেলার ব্যাপারে তাঁকে প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাব গ্রহণ করেন। খেলোয়াড়ের পাশাপাশি দলে তাঁর ভূমিকা থাকবে মেন্টরের। রঞ্জির পাশাপাশি ত্রিপুরার হয়ে বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy ) খেলবেন বাংলার প্রাক্তন রঞ্জি খেলোয়াড়।’  

গত ২ জুলাই CAB) চেয়ারম্যান অভিষেক ডালমিয়াকে জানিয়ে দিয়েছেন, তাঁর আর বাংলার হয়ে রঞ্জি খেলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। খেলবেন অন্যরাজ্যের হয়। সিএবি (CAB) থেকে দরকার ছিল নো অবজেকশন সার্টিফিকেটের (NOC) । ওই দিন সকালে ঋদ্ধিমান সাহা নো- অবজেকশন সার্টিফিকেট আনতে সিএবি’র (CAB) দফতরে যান। দেখা করেন চেয়ারম্যান অভিষেক ডালমিয়ার সঙ্গে (CAB chairman Abhishek Dalmiya)। নেন নো অবজেকশন সার্টিফিকেট।

পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঋদ্ধিমান বলেন, ‘সবাই সব কিছু জানে। নতুন করে আর বলার কিছু নেই। ফ্রি হওয়ার পর এখানে আসার কথা ছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হল। এখন অন্যরাজ্যে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে বাংলার সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেল, সেটা পুরোপুরি বলা সম্ভব নয়। ‘

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা