আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি: অনুব্রত

মঙ্গলবার বোলপুরে তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে সবাই প্রার্থী দিক। সব দল প্রার্থী দিক। সবাই ভোট দিক। আমরা লড়তে চাই। আমরা লড়াই চাই’।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বললেন, ‘আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি’। তারপরেই বলেন, ‘সিবিআই আবার ডাকলে আবার যাব’। পঞ্চায়েত নির্বাচনে জোরদার লড়াই করার বার্তাও দিলেন তিনি। মঙ্গলবার তাঁকে ফের দেখা গেল নিজস্ব মেজাজে। মুখ খুললেন সিবিআই তদন্ত নিয়েও।

মঙ্গলবার বোলপুরে তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে সবাই প্রার্থী দিক। সব দল প্রার্থী দিক। সবাই ভোট দিক। আমরা লড়তে চাই। আমরা লড়াই চাই’। বুঝিয়ে দিলেন তাঁর চোখ এখন শুধুই পঞ্চায়েত নির্বাচনের দিকে। এই নিয়ে বেশি কিছু বলবেন না বলে তিনি বলেন, ২০২৪ পর্যন্ত চুপচাপ থাকবেন।

এদিন তিনি বলেন, সিবিআই আবার ডাকলে তিনি আবার যাবেন। কারণ, তিনি চুরিও করেননি। ডাকাতিও করেননি। তারপরেই বলেন, ‘ওরা যেটা বলে ডাকা, সেটা ফলস ডাকা’। তাঁর দাবি, মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডাকা হয়।

উল্লেখ্য, আরও বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। সোমবার এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, এই চেকআপ রুটিন মাফিক। এর আগে গত ৩ জুন এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন তিনি। সিবিআই জেরার পরের দিন সোজা এসএসকেএম গিয়েছিলেন তিনি।

সোমবার এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বেরানোর সময় অনুব্রত মণ্ডল বলেন, ডাক্তার তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। ট্রেড মিলে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় পঞ্চমবার তলবের পর গত ২ জুন দুপুর ১২ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মত এদিন তিনি নির্ধারিত সময়ের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের দাপুটে নেতা। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞসাবাদ করেন সিবিআই (CBI) গোয়েন্দারা। 

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?