‘বড় নেত্রীর খোঁজ রাখি না’, রূপা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ এড়ালেন দিলীপ

বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ রূপা গঙ্গোপাধ্যাযকে নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'আমার জানা নেই, কে কোথায় যাবেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: রূপা গঙ্গোপাধ্যায় (ROOPA GANGULY) প্রসঙ্গে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) মন্তব্য করলেন, ‘বড় নেত্রী’। আর তারপরেই বললেন, ‘খোঁজখবর রাখি না’। প্রশ্ন, তবে কি তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH) এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতে অসন্তুষ্ট দিলীপ ঘোষ? এড়িয়ে যেতে চাইলেন রূপা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ?

বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘আমার জানা নেই, কে কোথায় যাবেন।’ আর তারপরেই বলেন, ‘আমরা বড় নেত্রীর খোঁজ রাখি না’। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই, বিমানবন্দরে দাঁড়িয়ে কার্যত এমনটাই বোঝাতে চাইলেন দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে রূপা গঙ্গোপাধ্যায় কে দেখা যেতে পারে কি না? তখনই দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। বলেন, সেটা ওঁ বলতে পারবেন একমাত্র। দিলীপ বলেন, ‘আমি কাউকে গালাগালি করি না। আমরা পার্টিটা করছি। ওটাই মন দিয়ে করি’। বলেন, যে যার মনের ব্যাপার, তাঁরা নিজেরাই ঠিক করেন কোথায় যাবেন বা কোথায় থাকবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের। যা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। গুঞ্জন, রূপা কি তবে তৃণমূলের পথে? এই প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ‌ দুজনেই বলেছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে ঠিক তার পরের দিনই দিলীপ ঘোষের এই মন্তব্য ফের নতুন করে উসকে দিল জল্পনা।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু