১২ জুলাই জিটিএ বোর্ড গঠনের দিন পাহাড়ে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

১২ জুলাই জিটিএ-র বোর্ড গঠন হবে। সেই অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোর্ড গঠনের আগে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ে সদ্য হওয়া জিটিএ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। আগামী ১২ জুলাই হবে জিটিএ-র বোর্ড গঠন। তার আগে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অনীত থাপা।

জিটিএ নির্বাচনে মোট ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার দল জয়লাভ করেছে ২৭টি আসনে। অন্যদিকে হামরো পার্টি ৮টি আসনে জয়লাভ করেছে। পাহাড়ে তৃণমূল কংগ্রেস জিতেছে ৫টি আসনে। নির্দল জিতেছে ৫টি আসনে। নির্বাচনের ফল প্রকাশের পর এবার বোর্ড গঠনের পালা। আগামী ১২ জুলাই জিটিএ-র বোর্ড গঠন হবে। সেই অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বোর্ড গঠনের আগের দিনে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

১২ জুলাই বোর্ড গঠনের আগেভাগেই নবান্নে এলেন অনীত থাপা। বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এদিন অনীত থাপা বলেন, ‘জিটিএ বোর্ড গঠনের দিন উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ১৫ বছর বিজেপিকে সমর্থন করেছি। কিছু হয়নি। প্রায় ২০ বছর আমরা পিছিয়ে গিয়েছি। রাজ্যের সঙ্গে এবার সহয়োগিতা করব। এতদিন সেন্টিমেন্টাল পলিটিক্স হতো পাহাড়ে। প্র্যাক্টিক্যাল পলিটিক্স হতো না। জিটিএ-তে সিস্টেম কলাপ্স করে গিয়েছে। সেই সিস্টেম ঠিক করতে হবে। সরকারের সঙ্গে মিলেই কাজ করব। দার্জিলিং বাংলার সঙ্গেই রয়েছে। পাহাড়ের মানুষ ও সেটা বুঝেছেন। তাই আমাদের সমর্থন করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। পর্যটন খুব বেড়েছে। এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ তে নেই। এগুলো করতে হবে। কর্মীর সংখ্যা কম।’

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনীত থাপা চেয়েছিলেন জিটিএ বোর্ড গঠনের দিন পাহাড়ে থাকুন মুখ্যমন্ত্রী। সেই কারণে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন অনীত। বুধবার অনীত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী জিটিএর বোর্ড গঠনের দিন উপস্থিত থাকবেন বলে অনীত থাপাকে জানিয়ে দিয়েছেন।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি