BIG BREAKING: মারা গেলেন গুলিবিদ্ধ প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে

দু’বারের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা জাপানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর সঙ্গে শেষ পর্যন্ত হারই মানতে হল প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী (Japan’s former prime minister) শিনজো আবে ( Shinzo Abe)-কে। শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, গুলিবিদ্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকি‍ৎসা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি। আর দু’বারের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা জাপানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আগামী রবিবার জাপানের সংসদের উচ্চকক্ষের (Upper House)  নির্বাচন। আর ওই নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে এদিন সকালে দেশের পশ্চিমাঞ্চলীয় শহর নারা (Nara)-তে এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন আবে (Shinzo Abe)। ভাষণ শুরুর এক মিনিটের মধ্যেই অতর্কিতে তাঁর উপরে হামলা চালায় তেতসুয়া ইয়ামাগামি (Tetsuya Yamagami) নামে ৪১ বছর বয়সী এক আততায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমবার ঘাড়ে গুলি লাগে আবের। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফের তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ঘাতক। বুকে ও ঘাড়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৭ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাঁকে বাঁচানো নিয়ে যথেষ্টই চিন্তায় ছিলেন চিকি‍ৎসকরা। যদিও চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল।  

পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকেই আততায়ী তেতসুয়া ইয়ামাগামিকে (Tetsuya Yamagami) হাতেনাতে পাকড়াও করেছে। ৪১ বছর বয়সী ঘাতক সেলফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য। যে শটগান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তা বাজেয়াপ্ত করা হয়েছে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি