স্টার জলসায় নতুনদের হিড়িক, সদ্যই মুক্তি পেল ‘মাধবী লতা’র প্রোমো

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে টিআরপি পেছনে ছুটছে বাংলার দুই চ্যানেল। তবে শুধু ছুটছে বললে ভুল হবে, রীতিমত দৌড়চ্ছে। একের পর এক পুরোনো ধারাবাহিক টা টা বাঈ বাঈ করছে, আর সেই জায়গা দখল করতে আসছে নতুন নতুন ভিন্নধর্মী ধারাবাহিক। বাংলার ধারাবাহিকের আঁতুর ঘর স্টার জলসা এবং জি বাংলা। প্রতি মাসেই এই চ্যানেল নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক, সম্পূর্ণ প্রতিযোগীর লড়াইয়ে মেতে উঠছে। তবে স্টার জলসায় নতুন ঘোষণার সঙ্গে সঙ্গে জি বাংলাতেও ঘোষণা হয়ে যায় নতুন ধারাবাহিকের। আর এতে দুই চ্যানেলের অভিনেতা-অভিনেত্রীদেরও আদল-বদল ঘটছে। সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে মজাদার গল্প, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’।এবার টিআরপির তালিকায় এই ধারাবাহিককে পেছনে ফেলে দিতেই মার্কেটে নামছে, ‘এক্কা দোক্কা’, ‘নবাব নন্দিনী’ এবং সদ্য প্রকাশিত ‘মাধবীলতা’।

 

হ্যাঁ, খুব শীঘ্রই একাধারে তিন তিনটে ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসার পর্দায়।আর তিনটেই ভিন্নধর্মী। একটিতে অভিনয় করছেন,’সোনামণি-সপ্তর্ষি অর্থাৎ মোহর-ডিঙ্কা’ আরেকটিতে রিজওয়ান-ইন্দ্রাণী অর্থাৎ ‘আর্য-তিথি’ এবং আরেকটিতে জি বাংলার জীবন সাথী খ্যাত নায়িকা এবং স্টার জলসার বরণের নায়ক রুদ্রিক। দুই ধারাবাহিকের প্রোমো অনেক আগেই মার্কেটে এসেছে।

 

এবার প্রকাশিত হল শ্রাবনী ভুনিয়া এবং সুস্মিত মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের প্রোমো। বোঝাই যাচ্ছে, টিআরপি তালিকায় এখন পাল্লা বেশ ভারী স্টার জলসার। সবে তো শুরু হয়েছে ‘সাহেবের চিঠি’। আর তাতেই স্টার জলসার রাজত্ব দেখে মনে হচ্ছে বাংলার টপ ধারাবাহিক চ্যানেল হিসেবে খুব শীঘ্রই স্বীকৃতি পাবে স্টার জলসা। ‘এক্কা দোক্কা’ ও ‘নবাব নন্দিনী’র প্রোমো দেখেই এক্সাইটেড ভক্তরা।

 

এর মাঝেই উপস্থিত সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রাবণী ভুঁইয়ার আসন্ন সিরিয়াল ‘মাধবীলতা’র ঝলক। এই ধারাবাহিকের প্রথম ঝলক বলছে, আদিবাসী মেয়ের গাছ বাঁচানোর গল্পকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশনের ব্যানারে তৈরি এই হচ্ছে এই সিরিয়াল। সিরিয়ালের প্রেক্ষাপট জঙ্গলমহল। প্রভাবশালী পুষ্পরঞ্জন চৌধুরী এলাকার জঙ্গল কেটে সাফ দিতেই আদিবাসীদের হয়ে তেড়ে আসছেন সিরিয়ালের নায়িকা। অন্যদিকে তাঁরই ছেলে সুস্মিত মুখার্জি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জঙ্গলে ঘুরে ঘুরে ফটো তুলতে ভালোবাসে তিনি। জঙ্গলের গাছ কাটতে আসলেই আদিবাসী মেয়ে মাধবীলতা রুখে দাঁড়ায় এবং লাঠি আর দাঁ নিয়ে, জানায়-‘এই জঙ্গল আমার প্রাণ আছে, আর গাছ আমার মা।

আর যে গাছ কাটতে আসবে, তার হাত আমি কেটে নেব’। কী ভাবে হবে এই দুইয়ের প্রেম, সেই নিয়েই গল্প বেঁধেছে এই সিরিয়াল। তবে দর্শকদের তো সবকিছুতেই মাথাব্যথা। প্রোমো দেখেই ‘মাধবীলতা’ নিয়ে সমালোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, ‘এটা তো যমুনা ঢাকির নতুন ভার্সন’। কেউ আবার বলছেন, ‘যে গল্প ই আসুক না কেন…শেষমেষ ঐ দুই বৌ এক স্বামী বা এক বৌ দুই স্বামীতে গিয়েই ভিড়বে গল্প।’ যদিও ‘নবাব-নন্দিনী’ এবং ‘মাধবীলতা’ স্টার জলসার কোন স্লটে আসবে সেটি জানা যায়নি। আবার খুব শীঘ্রই তিয়াসা রায়ের নতুন সিরিয়ালও স্টার জলসায় আসবে বলেই জানা যাচ্ছে।

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের