রাত পোহালেই ঈদ, ঢাকার কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ মেনু

সকাল থেকে রাত- তিন বেলা আলাদা-আলাদা খাবার দেওয়া হবে বন্দিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই ঈদ-উল-আযহা (Eid al Adha)। ত্যাগের উ‍ৎসবে মেতে উঠতে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। কিন্তু যারা চার দেওয়ালের মধ্যে বন্দি তারা যাতে বিমর্ষ হয়ে না থাকেন তাই রবিবার ঈদের দিন ঢাকার কেন্দ্রীয় কারাগারের (Dhaka Central Jail) কয়েদিদের জন্য বিশেষ মেনুর আয়োজন করেছে জেল কর্তৃপক্ষ (Jail Authority)। সকাল থেকে রাত- তিন বেলা আলাদা-আলাদা খাবার দেওয়া হবে বন্দিদের। শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (Senior Jail Supdt.) সুভাষ কুমার ঘোষ (Subhash Kumar Ghosh) এ খবর জানিয়েছেন।

কেরানীগঞ্জে (Keraniganj) অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে (Dhaka Central Jail) এই মুহুর্তে বন্দি রয়েছেন আট হাজার ৪৯০ জন। সকালে প্রাতরাশে তাদের দেওয়া হবে সিমুইয়ের পায়েস ও মুড়ি। দুপুরে মুসলিম বন্দিদের জন্য বিশেষ খাবারের তালিকায় থাকছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। আর হিন্দু বন্দিদের জন্য থাকবে পোলাও, মুরগির রোস্ট ও খাসির মাংস। এছাড়াও থাকছে ডিম, মিষ্টি, স্যালাড, নরম পানীয় ও পান সুপারি। নৈশভোজে দেওয়া হবে রুই মাছ, আলুর দম ও সাদা ভাত। তবে কোনও বন্দির বাড়ি থেকে যদি রান্না করা খাবার আসে তাহলে সংশ্লিষ্ট বন্দিকে সেই খাবার দেওয়া হবে। আত্মীয়স্বজনের সঙ্গেও দেখা করার বিশেষ অনুমতি দেওয়া হচ্ছে।

ঈদে মুসলিমদের কাছে সবচেয়ে আনন্দের মুহুর্ত হচ্ছে নমাজে অংশ নেওয়া। ঢাকার কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানিয়েছেন, কারাগারের ভিতরে থাকা ময়দানে বন্দিদের নিয়ে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা করবেন কারারক্ষী হাফেজ ফরহাদ। যদি আবহাওয়া প্রতিকুল হয়, তাহলে ওয়ার্ডে-ওয়ার্ডে জামাত হবে। আর কারাগারের মসজিদে নামাজে অংশ নেবেন কারা আধিকারিক-কর্মচারী ও কারারক্ষীরা।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ