প্রকৃতির খামখেয়ালিপনায় ফুটে উঠল তেরঙ্গা

বিরল মুহূর্তের ছবি আপলোড করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  প্রকৃতি (Nature) কত কিছুই না আপন খেয়ালে তৈরি করে। তার খামখেয়ালিপনা আমাদের যেমন কখনও কখনও গভীর সমস্যায় ফেলে, কখনও কখনও তার খামখেয়ালিপনা আমরা বেঁচে থাকার অক্সিজেন জোগায়। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়েছে সেই খামখেয়ালিপনার নমুনা।যা দেখতে মানুষ নেট দুনিয়ায় হামলা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রকৃতির খামখেয়ালিপনায় তৈরি তেরঙ্গার তিন রঙের সেই চিত্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of culture, Govt of India) তাদের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছে সেই ছবি। আর ছবি আপলোড করার কয়েক মুহূর্তের মধ্যে  তা শেয়ার হয় কয়েক হাজার।

ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। ছবিটি সূর্যাস্তের। ঢেউয়ের কিছুটা অংশ কালো। আর ঠিক তার সামনের জলেরস্তর সূর্যের রক্তিআভা ও গেরুয়া মিশ্রিত। উপকূলে (Coast) ধাক্কা মারার সময় ঢেউ যে দুগ্ধফেণিনিভ। আর যেখানে ধাক্কা মারছে, সেটি সবুজ মিশ্রিত। এবার আমরা আমাদের জাতীয় পতাকার তিনটি রঙ কল্পনা করি আর এই প্রতিবেদনের সঙ্গে তিনটি রঙ মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। চোখের সামনে কি জাতীয় পতাকার সেই তিন রঙ ভেসে উঠছে? 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of culture, Govt of India) তাদের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছে প্রকৃতির খামখেয়ালিপনায় তৈরি হওয়া সেই ছবি। হ্যাশট্যাগ দিয়ে লেখা #MomentsWithTiranga। এই মুহূর্ত নিঃসন্দেহে প্রত্যেক ভারতবাসীর বুকের রক্তে ঢেউ তুলবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে,  গত ২২ জুন ছবিট আপলোড করা হয়েছিল। আজাদির অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একাধিক পদক্ষেপ করেছে।

আরও পড়ুন স্বাধীন ভারতের প্রথম ভোটার পূর্ণ করলেন ১০৫ বছর

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?