মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

মদ খেয়ে অসুস্থ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় এবার হোটেল মালিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ৬ দিনের মাথায় মূল অভিযুক্ত গণেশ পাসওয়ানকে গ্রেফতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ খেয়ে অসুস্থ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় এবার হোটেল মালিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ৬ দিনের মাথায় বর্ধমান থানার পুলিশ মূল অভিযুক্ত গণেশ পাসওয়ানকে গ্রেফতার করল। ধৃত গণেশের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ও বিষক্রিয়াজনিত ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন দুপুরেই বর্ধমান আদালতে পেশ করে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গণেশ পাসওয়ানকে যে হোটেলটি চালাতেন সেটির নাম, তারা মা হোটেল। এই হোটেলে মদ খেয়ে এক সপ্তাহের মধ্যে একের পর এক আট জনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও মদ খেয়েই বিষক্রিয়ার কারণে সকলের মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি পুলিশ। তবে মৃতের পরিজনদের অভিযোগ, মদ খেয়ে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য বর্ধমানে গত বৃহস্পতিবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। ওইদিন রাতে দু’জনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আরও দুজনের মৃত্যু হয়। ওই ঘটনায় সব মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মদ খাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। তৎপরতা শুরু করে আবগারি দফতরও। ঘটনার তদন্ত শুরু করে আবগারি দফতর। আবগারি দফরের আধিকারিকরা বর্ধমান শহরের সমস্ত মদের দোকান সাময়িকভাবে বন্ধ রাখারও নির্দেশ দেয়। ওই নির্দিষ্ট ব্যাচের মদ বাজার থেকে তুলে নেওয়াও হয় আবগারি দফতরের নির্দেশে। বেআইনি মদ বিক্রি ও মজুত রাখার অভিযোগে ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করে তদন্তকারীরা। পাশাপাশি মজুত রাখা বেআইনি মদ বাজেয়াপ্তও করে তদন্তকারীরা। এবার মূল অভিযুক্ত হোটেল মালিককে গ্রেফতার করল পুলিশ।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়