চিৎপুর সেতু বন্ধ থাকায় অন্য পথ দিয়ে যাচ্ছে বাস, জেনে নিন সেই রুট

চিৎপুর সেতু বন্ধ রাখার জন্য আগেই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আর সেই কারণে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস চলাচল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিৎপুর সেতু বন্ধ রাখার জন্য আগেই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আর সেই কারণে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস চলাচল। গত ৯ জুলাই থেকে চিৎপুর সেতু বন্ধ রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। শহরের এই গুরুত্বপূর্ণ সেতুতে যাত্রীবাহী বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসনের তরফে জানানো হয়েছে ২৪২ এবং ৪৩ নম্বর বাসের যাত্রাপথ বদলের কথা। এই দুই রুটের বাস কোন রুট দিয়ে যাবে বলে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে এই মর্মে।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জারি করা নির্দেশিকা মেনে নির্দিষ্ট সময়ের পর কাশীপুর রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী আসা বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বাসগুলিকে পাঠানো হচ্ছে পিকে মুখার্জি রোড দিয়ে। অন্যদিকে কাশীপুর রোড ধরে চিৎপুর দিয়ে যাওয়া দক্ষিণমুখী বাসগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বাসগুলিকে পাঠানো হচ্ছে খগেন চ্যাটার্জি রোড দিয়ে। চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে লক গেট ফ্লাইওভার হয়ে যাবে ওই বাসগুলি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিয়মে চলবে বাস। ওই নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই রুটের বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড ধরে চিড়িয়ামোড়, পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড হয়ে যাবে।

১৯৩৪ সালে নির্মাণের পর থেকে কাশীপুর সেতুতে একাধিকবার মেরামতির কাজ হয়েছে। সেতু মেরামতির সময় এমনিতেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় প্রশাসনের। কিন্তু এবারে যান চলাচল নিয়ন্ত্রণ করার কারণ ভিন্ন। টালা সেতুতে নির্মাণ কাজ চলার জন্য চিৎপুর সেতুতে চাপ বেড়েছে। আর সেই চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী