সাহারানপুর জেলে মহিলা সহ ২৪ বন্দি এইডস আক্রান্ত, ঘুম উড়েছে কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, সাহারানপুর: জেলে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়ে ঘুম ছুটেছে সাহারানপুর জেল কর্তৃপক্ষ (Saharanpur Jail Autority) ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের। কেননা, জেলে বন্দি ২৪ কয়েদির শরীরে এইচআইভি পজিটিভ (HIV Positive) শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন আবার মহিলা কয়েদি। যাতে বাকি কয়েদিদের মধ্যে মারণ রোগ ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি (Anti Retro Viral Therapy) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলের চিকি‍ৎসক প্রবীণ কুমার (Praveen Kumar)।

সাহারানপুর জেলে এই মুহুর্তে ২ হাজার ১৫০ জন বন্দি রয়েছেন। গত ১৫ থেকে ১৮ জুন সব বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবারই কয়েদিদের মেডিকেল রিপোর্ট জমা পড়েছে। আর সেই রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ জেল কর্তৃপক্ষের। বন্দিদের মধ্যে ২৪ জনের শরীরে মিলেছে ভয়ঙ্কর এইচআইভি পজিটিভ। যদিও যাদের শরীরে এই্চআইভি পজিটিভ ধরা পড়েছে, তাদের মধ্যে চার জন জেল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু ২০ জন বর্তমানে জেলেই রয়েছেন।

জেলের চিকি‍ৎসক প্রবীণ কুমার (Praveen Kumar) জানিয়েছেন, ‘গত ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত চারদিন জেল চত্বরে বিশেষ শিবির (Special Camp) করে সব বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। ২৪ জনের এইচআইভি পজিটিভ (HIV Positive) ধরা পড়েছে। কীভাবে একসঙ্গে এতজন কয়েদির শরীরে এইচআইভি সংক্রমিত হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য এইচআইভি আক্রান্তদের চিকি‍ৎসা শুরু হয়েছে।’

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর