শ্বশুর- শাশুড়িকে ঘরে আটকে আগুন জ্বালাল জামাই! চাঞ্চল্য হাওড়ায়

জগৎবল্লভপুরের বড়গাছিয়ার ঘটনা। দাম্পত্য কলহের জেরেই শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্বশুর হারাধন হাজরার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বশুর ও শাশুড়িকে ঘরে আটকে আগুন জ্বালিয়ে দিল জামাই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। ঘটনাস্থলেই মৃত্যু (DEATH) হয়েছে শ্বশুরের। গুরুতর জখম শাশুড়ি। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ফেরার অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

জগৎবল্লভপুরের বড়গাছিয়ার ঘটনা। দাম্পত্য কলহের জেরেই শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শ্বশুর হারাধন হাজরার। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি শাশুড়ি তেলকা হাজরা। অভিযুক্তের নাম গোষ্ঠ মণ্ডল। অভিযুক্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ফেরার। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে। থানা সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।  

উল্লেখ্য, সম্প্রতি বীরভূম জেলার সিউড়ি থানার দক্ষিণপাড়া এলাকায় ঘটেছিল এমন ঘটনা। আবার দিন কয়েক আগে কাটোয়া পুর এলাকার জেলেপাড়ায় ঘটেছিল একই ধরণের ঘটনা। সেখানে স্ত্রী ও পুত্রকেও অভিযুক্ত প্রাণে মারতে চেয়েছিল বলে অভিযোগ। শ্বশুরবাড়িতে আগুন লাগানোর পরে নিজের গায়েও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত। পরপর একই ধরণের তিনটি ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

ছবি: প্রতীকী 

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়