ইমরানের এই স্বস্তি কতদিনের

জন্মলগ্ন থেকেই পাকিস্তান একাধিক রাজনৈতিক অস্থিরতার সাক্ষী ছিল

Share:

রাজনীতিতে সবই সম্ভব। রবিবার তার সাক্ষী রইল পাকিস্তান। হারতে হারতে বেঁচে গেলেন প্রধানমন্ত্রী ইমরান খান। সৌজন্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। স্পিকারের সিদ্ধান্তেক চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী শিবির সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টে কী রায় দেয়, সে দিকে আমাদের সকলের আগ্রহ রয়েছে।

একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জন্মলগ্ন থেকেই পাকিস্তান একাধিক রাজনৈতিক অস্থিরতার সাক্ষী ছিল। প্রতিটি ঘটনায় নাম জড়িয়ে যায় সেনাবাহিনীর। যদিও তারা এদিন জানিয়েছে, রবিবারের ঘটনায় তাদের হাত নেই। এই দাবি কতটা খাঁটি, তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু যে বিষয়ে কোনও সন্দেহ নেই, তা হল ইমরানের গদি টিকে যাওয়া। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে পূর্ণ সময় কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারেনি। কোনও প্রধানমন্ত্রীকে মরতে হয়েছে, না হলে মেয়াদ শেষ হওয়ার আগেই গদি ছাড়তে হয়েছে। শুরু লিয়াকত আলিকে দিয়ে। ইমরান কতদিন টিকে থাকেন, সেটাই দেখার।

তবে রবিবার পাকিস্তানে যা হল, তা অভাবনীয় বললে ভুল হবে। কমবেশি সকলেই নিশ্চিত ছিলেন রাজার গদিতে টান পড়বে। কিন্তু ইমরান প্রথম থেকেই ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী। আর এই নিয়ে তৈরি হয় জল্পনা। কার্যত বিরোধীদের যাবতীয় কৌশল ভেস্তে দিলেন তিনি। জাতীয় সংসদ ভেঙে দিয়ে ভোটের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। ভোটে গদি টেকে কি না, সে দিকে যেমন সকলের নজর থাকবে, নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকেও।

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী