মোদি জমানায় আমজনতার বেঁচে থাকাই বড় দায়

কারণ বাজারে জোর গুজব, মোদি সরকার সুদের হার কমানোর মতো ভাতে মারার পথেই হাঁটতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ১০০০ টাকা ছুঁতে আর বেশি দেরি নেই। পেট্রোল লিটার প্রতি দাম ১০০ টাকা পেরিয়ে গেল। ভোজ্য তেল তো অনেক দিন ধরেই ২০০ টাকার আশেপাশে। এর মধ্যেই কিছু দিন আগে ৫ রাজ্যের বিধানসভার মিটতেই ইপিএফও- তে সুদের হার কমানো হয়েছে। যা গত কয়েক দশকে বেনজির। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া। পেট্রোল, ডিজেলের দাম যে হারে বাড়ছে, তাতে জিনিসের দাম আরও বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই প্রায় শতাধিক জরুরি ওষুধের দাম বাড়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এই এপ্রিলেই আবার ডাকঘরের স্বল্পসঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা হবে। সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষদের ভয়ে এখন থেকেই বুক কাঁপতে শুরু করেছে।

কারণ বাজারে জোর গুজব, মোদি সরকার সুদের হার কমানোর মতো ভাতে মারার পথেই হাঁটতে চলেছে। আর সেটাই যদি সত্যি হয়, বহু পরিবারেই চাল, তেল, ডাল, নুন সামনের মাস থেকে আরও কিছুটা করে কম কিনতে হবে। কম না খেলে, সংসারের হেঁসেল টানা যাবে না যে। সরকারি, বেসরকারি সব ব্যাঙ্কেই এখন সুদের হার কম। কেন্দ্র বা রাজ্য সরকারি চাকরি থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের কম-বেশি মাস গেলে পেনশন আছে। ফলে তাঁদের চিন্তা অনেকটাই কম। কিন্তু এই দেশের লক্ষ-লক্ষ অবসরপ্রাপ্ত মানুষ আছেন, যাঁরা কোনও বেসরকারি সংস্থায় চাকরি করেছেন। যাঁদের কোনও পেনশন নেই। সংসার সামলিয়ে ছেলে, মেয়েকে মানুষ করে, প্রতিষ্ঠিত করে যেটুকু সঞ্চয় করতে পেরেছেন, তার সুদেই তাঁদের জীবন চলে। তাঁদের ভাগ্য প্রতি তিন মাস অন্তর ঠিক করে দেয় মোদি সরকার।

বিভিন্ন দিক বিবেচনা করে ডাক ঘরের বিভিন্ন প্রকল্পের সুদ ঘোষণা করা হয়। যা আবার এপ্রিলে ঘোষণা হবে। আর তাতেই শঙ্কিত হয়ে দিন গুনছেন দেশের মানুষ। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, দেশে বেকারত্বের হার বেড়েছে। করোনার কারণে চাকরি গিয়েছে বহু মানুষের। অর্থনীতির অবস্থাও টলমল। এই অবস্থায় মানুষের হাতে নগদ টাকার জোগান থাকা খুব দরকার। কিন্তু সেই পথগুলো নানাভাবে কঠিন হয়ে উঠছে।

কিন্তু মোদি সরকারের সেই দিকে নজর নেই বলেই বিভিন্ন মহলের অভিযোগ। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি মমতা সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি নিয়ে সমালোচনা করলেও, সাধারণ মানুষ কিন্তু রাজ্যের এই উদ্যোগে খুশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা  লক্ষ-লক্ষ মহিলার মুখে হাসি ফুটিয়েছে। তার সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী ব্যবস্থা, গ্রামীণ শিল্পীদের মাসিক ভাতা, সমাজের আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য ভাতা, অন্তত কয়েক লক্ষ পরিবারের কাছে কিছুটা সাহস জুগিয়েছে।

সাধারণ মানুষের সাফ বক্তব্য, এই টুকুই বা কোন সরকার দেয়। কম হলেও, একটু অনিয়মিত হলেও, কিছু অভাব অভিযোগ থাকলেও এই রাজ্য সরকার তো প্রকল্পগুলি নিয়ে ভেবেছে। আর তার সুবিধা তো বহু মানুষ পাচ্ছেনও। তাই বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা করলেও রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ সেই সব কথায় বিশেষ কান দিচ্ছে না। উল্টে অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার এক প্রবীণ কর্মচারী হরিপদ ঘোষের দাবি, সাধারণ মানুষকে বেঁচে থাকার ভরসা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না। পিএফের পেনশন তহবিলে হাজার হাজার কোটি টাকা থাকলেও এতোগুলো বছরেও নূন্যতম পেনশন মোদি সরকার বাড়াতে পারলো না। শুধু লোক দেখানো কমিটি গড়ে যায়। সামান্য এইটুকু থেকেই কেন্দ্রের মানসিকতার পরিচয় পাওয়া যায়।

চারিদিকে যখন মোদি সরকারকে নিয়ে এই রকম সমালোচনার ঝড় তখন স্বল্প সঞ্চয়ের সুদের হার ঘোষণা হবে আর কিছু দিন পরেই। এখন দেখা যাক কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়। তবে যেহেতু সামনে আর কোনও নির্বাচন নেই এবং উত্তরপ্রদেশ জয়ের পর মোদি এবং অমিত শাহ ভীষণভাবে খুশি, তাই আমজনতা একটু বেশি করে ভয় পেয়েই দিন গুনছেন।

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী