বাংলাদেশে ছয়মাসে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। অথচ গত ছয় মাসে এক ধাক্কায় সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া কোটি কমে গিয়েছে। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো সামাজিক মাধ্যমগুলির ব্যবহারকারীর সংখ্যাও নিম্নমুখী। কী কারণে আচমকা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা কমেছে তা স্পষ্ট নয়।

করোনা মহামারীর প্রকোপ শুরু হওয়ার পরে লকডাউনের সময়ে ঘরবন্দি মানুষ সময় ও একঘেঁয়েমি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি করে সক্রিয় হয়েছিলেন। ফলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের তিন শীর্ষ দেশের তালিকায় ঠাঁই করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আচমকাই সেই সংখ্যা নিম্নমুখী। পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। চলতি বছরের জানুয়ারি মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। যার মধ্যে পুরুষ ব্যবহারকারী প্রায় ৬৮ শতাংশ।

শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যাও লাগাতার কমছে বলে জানিয়েছে নেপোলিয়ন ক্যাট। সংস্থার তথ্য অনুযায়ী, ‘গত অগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার কমেছে। আর মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার। পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম লিঙ্কডইনের ব্যবহার দেশে এমনিতেই কম। গত বছরের ডিসেম্বরে এই প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের বেশি ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে তা ১৮ লাখে নেমে এসেছে।’

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?