হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়, স্পষ্ট জানিয়ে দিল এরশাদের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া তথা দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ফের তেতে উঠেছে বাংলাদেশের রাজনীতি। জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপন্থী দলগুলি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরব হয়েছে। প্রয়োজনে একাত্তরে পাক বাহিনীর মতো মুক্তিযোদ্ধাদের গণহত্যার হুমকি দিয়েছে। অন্যদিকে বিএনপি মধ্যপন্থা ভূমিকা নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নাকি বিপক্ষে তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি। তবে নাটকীয়ভাবেই শুক্রবার (২১ মার্চ) রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগের মতো বৃহ‍ৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে নয়া বিতর্কের সূত্রপাত ঘটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যে। ইন্টারন্যাশনাল ক্রাইসিসি গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর সঙ্গে সাক্ষাতের সময়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।’ ব্যস! ওই এক কথাতেই মুক্তিযুদ্ধ বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। সিঁদূরে মেঘ দেখতে শুরু করে মুক্তিযুদ্ধের সময়ে গণধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া জামায়াত ইসলামী ও তাদের দোসর তথা পাকিস্তানি চরদের নয়া দল জাতীয় নাগরিক পার্টি। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ মারুফ আহমেদের নির্দেশে শুক্রবার সকাল থেকেই আসরে নেমে পড়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘হুক্কা-হুয়া’ রব তোলে। ঢাকায় বেশ কয়েকটি প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হয়। কিন্তু রাস্তায় সেনাবাহিনী থাকায় জুলাই-অগস্টের মতো তাণ্ডব চালাতে পারেনি।

পাকিস্তান পন্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সুর চড়ালে্ও শেখ হাসিনার দলের পাশে এসে দাঁড়িয়েছে প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুরে নিজের বাসভবন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না।’ দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ক্ষমতায় বসাতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলের মতো বিপুল সংখ্যক জনগণকে বাইরে রেখে ফ্যাসিবাদী কায়দায় আগামী নির্বাচনের পাঁয়তারা চলছে। যা কখনও গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।’

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও