নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় বদল। সোমবার রাত থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালেও শহরের একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ দিনভর মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি চলতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ সক্রিয় রয়েছে। বর্তমানে সেটি ওই অঞ্চলের উপরেই অবস্থান করছে।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হতে পারে। এর জেরেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘে ঢাকা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের একাধিক এলাকায় এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন: মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাই বৃষ্টির হাত থেকে বাদ যাচ্ছে না। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই চার জেলায় এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চার জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ওই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘০’ ডাউন পেমেন্ট, দিনে মাত্র ১০১ টাকা করে EMI দিয়ে বাড়ি নিয়ে আসুন এই স্কুটার

হার্ডওয়্যারে নেই নতুনত্ব! পিক্সেল ১১ থাকছে সফটওয়্যার ও এআই চমক

সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

সুস্থতার শুরু হোক সকালের কাপে, শরীর সুস্থ রাখবে এই ৭ ভেষজ চা

২৪ ঘণ্টার মধ্যেই তুলা রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত