নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবারেও থামেনি। দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা ও নিচু এলাকায় জল জমে থাকায় দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা। বৃষ্টির জেরে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলও ধীর হয়ে পড়েছে। সোমবার রাত থেকেই গড়িয়াহাট, যাদবপুর, বেহালা-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতার শ্যামবাজার, সিঁথি-সহ বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে, তবে দক্ষিণের তুলনায় তার তীব্রতা কিছুটা কম। রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালেও দক্ষিণ কলকাতার বহু এলাকা জলবন্দি হয়ে রয়েছে।

গোপাল মুখার্জি রোড, আমির আলি অ্যাভিনিউ, লাউডন স্ট্রিট, থিয়েটার রোড, রডন স্ট্রিট এবং এলগিন রোডে জল জমেছে। জল দাঁড়িয়ে রয়েছে জাস্টিস চন্দ্রমাধব রোড, ডায়মন্ড হারবার রোড, তারাতলা এবং সিজিআর রোডেও। হেস্টিংসের ডাউন র‍্যাম্প ও খিদিরপুরেও একই পরিস্থিতি। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকাতেও জল জমেছে। তবে সব জায়গায় পরিস্থিতি একই রকম নয়। বর্ধমান রোড ও জদুবাবুর বাজারের কাছে কিছু অংশে জল জমে থাকলেও বেশ কিছু জায়গা থেকে জল নেমে গিয়েছে। অন্যদিকে লাউডন স্ট্রিটে এখনও জল জমে রয়েছে। কলেজ স্ট্রিটে রাস্তা বন্ধ রয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে মঙ্গলবার শহরের একাধিক এলাকায় কর্মসূচি থাকায় যানজটের আশঙ্কাও রয়েছে। সূর্য সেন স্ট্রিট ও বউবাজারের কাছে একটি জমায়েত হওয়ার কথা, যা পরে রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে যাবে। প্রায় ৩,০০০ মানুষের জমায়েত হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও ধর্মতলার নিউ মার্কেট এলাকা থেকে মহাজাতি সদন পর্যন্ত দুপুর আড়াইটে নাগাদ একটি পদযাত্রার কর্মসূচি রয়েছে। বৃষ্টি ও এই কর্মসূচিগুলির কারণে শহরের যান চলাচলে বাড়তি চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুন: সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আলিপুর ও দমদমে ২৩ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। সল্টলেকে বৃষ্টির পরিমাণ ছিল ৪০.৬ মিলিমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও বৃষ্টির দাপট দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ক্যানিংয়ে ৪৪ মিলিমিটার, দিঘায় ২২.৯ মিলিমিটার, ব্যারাকপুরে ৪২ মিলিমিটার এবং পানাগড়ে ৫০ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিস্থিতি আরও কিছুটা সময় বজায় থাকতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক