কক্সবাজারে ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১১ মৎস্যজীবীর পচাগলা দেহ

রবিবার দুপুরে নাজিরাটেকের উপকূলে ওই ট্রলারটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের নাজিরাটেক উপকূলে ভেসে আসা মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় ১১ ম‍ৎস্যজীবীর পচা-গলা দেহ উদ্ধার হয়েছে। ট্রলারের নিচের অংশে যেখানে মাছ রাখার হিমঘর রয়েছে সেখান থেকেই ওই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় শনাক্ত হয়নি। একই সঙ্গে ১১ ম‍ৎস্যজীবীর দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে নাজিরাটেক উপকূলের কাছে মাছ ধরার একটি ট্রলারকে অর্ধেক ডুবন্ত অবস্থায় ভাসতে দেখা যায়। অন্য একটি ট্রলারের সাহায্যে অর্ধেক ডুবন্ত ট্রলারটিকে তীরে নিয়ে আসা হয়। তার পরে ট্রলারের নিচের অংশ খুলতে বিশ্রি দুর্গন্ধ পাওয়া যায়। একাধিক মানুষের পা দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। রবিবার সকাল থেকে দমকল কর্মীরা ট্রলারের নিচের অংশ থেকে একের পর এক মৃতদেহ বের করে আনেন। সব মৃতদেহেই পচন ধরে গিয়েছে। আরও মৃতদেহ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রলারটিতে থাকা ম‍ৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে জলদস্যুদের কবলে পড়েছিলেন। জলদস্যুরা সব কিছু লুঠ করে খুন ম‍ৎস্যজীবীদের খুন করে মাছ রাখার হিমঘরে (কোল্ড স্টোরেজ) রেখে দিয়েছে। যে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের পরিচয় শনাক্তে সাগরে মাঝ ধরতে যাওয়া ম‍ৎস্যজীবীদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

 

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড