বিএসএফের গুলিতে খতম দুই বাংলাদেশি গরুপাচারকারী

গুলিবিদ্ধ হয়েছেন আরও এক পাচারকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে বার বার সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বৈঠক করা হলেও তাতে যে লাভের লাভ কিছু হচ্ছে না, ফের একবার তা প্রমাণিত হল। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই গরুপাচারকারী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক পাচারকারী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল ওপারের কোচবিহার জেলার সিতাই থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। একজন মারাত্সমক জখম হন। অন্যান্য পাচারকারীরা নিহতদের দেহ সীমান্ত পেরিয়ে নিয়ে আসেন।

বিজিবি’র ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, সীমান্তে দুইটি মরদহ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশ ময়নাতদন্তের পরে নিহতদের পরিবারের হাতে দেহ তুলে দেবে। যদিও গরু পাচারকারীর মৃত্যু হয়েছে তবুও সীমান্তে ফের গুলি চাকানোর ঘটনা নিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে পতাকা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন বিজিবির ক্যাম্প কম্যান্ডার।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়