হাসিনার দলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের দুই পাকিস্তানি চরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দুই চর সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার (২৮ অক্টোবর) ওই মামলা দায়ের করা হয়েছে। জামায়াত ইসলামীর কট্টর সমর্থক হিসাবে পরিচিত বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজীর ডিভিশন বেঞ্চে ওই আর্জির শুনানি হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশেই ওই মামলা দায়ের হয়েছে।

সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অবৈধভাবে দেশের ক্ষমতায় বসে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যতে যাতে আর কখনও বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে না পারে তার পাঁয়তারা শুরু হয়। দেশত্যাগী প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে মুক্তিযুদ্ধ বিরোধী এবং নব্য রাজাকার বাহিনী। যদিও বিএনপি-সহ একাধিক দল স্পষ্টতই জানিয়ে দেয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। দেশের জনগণই ঠিক করবে শেখ হাসিনার দলকে বর্জন করবেন কিনা।

গত অগস্টেই আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের ডিভিশন বেঞ্চ ওই মামলা খারিজ করে দেয়। যদিও তাতে হাল ছাড়েননি পাকিস্তানি চর সারজিস আলম-হাসনাত আবদুল্লাহরা। গত ২৩ অক্টোবর হাসিনার দলের ছাত্র শাখা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। ছাত্র লীগকে নিষিদ্ধ করার পরে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগকে সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হলে আন্তর্জাতিক মঞ্চে জবাবদিহি করতে হবে মোল্লা মুহাম্মদ ইউনূসকে। ওই জবাবদিহি এড়াতে আদালতের মাধ্যমে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার কৌশল নেওয়া হয়েছে।

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

শহিদ সমাবেশের পর TMCP-র প্রতিষ্ঠা দিবসেও জট, হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক