ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় আটক আরও ২ ইসলামি জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে অশান্ত বাংলাদেশ।  ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু দিপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে প্রকাশ্যে দেহ পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনাতে আগেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে। এবার সেই মামলায় আরও দুই  অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

 ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,   হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে শনিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। নতুন করে দুই অভিযুক্তকে নিয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।  এই গ্রেফতারির আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)  মহম্মদ লিমন সরকার (১৯), মহম্মদ মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), মহম্মদ তারেক হোসেন (১৯), আলমগীর হোসেন (৩৮), মহম্মদ মিরাজ হোসেন আকন (৪৬)কে গ্রেফতার করেছিল। সূত্রের খবর হিন্দু যুবককে খুনের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র‍্যাবের একাধিক টিম। এতেই মিলেছে সাফল্য।

জানা গিয়েছে, নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্য়দিকে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মজিবর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদমাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর ৩২ ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপেই আরো একবার হামলা চালানোর অভিযোগ  উঠেছে।

আরও পড়ুন:  ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত ইসলামি জঙ্গি আটক

প্রসঙ্গত, কুখ্যাত জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালাল জামায়াতের সন্ত্রাসীরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের সরিয়ে দিয়েছে। অন্যদিকে, ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা সারজিস আলম।  হাদির মৃত্যুর খবর প্রকাশের পরেই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের ২ নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা। অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। হাদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১