চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত ইসলামি জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক:   নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কিছুদিন আগেই ধর্ম অবমাননার অভিযোগে ভালুকায় এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে খুনের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে।

আটক হওয়া ব্যক্তিরা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, প্রাথমিকভাবে এমটাই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আটক করা ব্যক্তিদের মহম্মদ লিমন সরকার (১৯), মহম্মদ মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), মহম্মদ তারেক হোসেন (১৯), আলমগীর হোসেন (৩৮), মহম্মদ মিরাজ হোসেন আকন (৪৬) নামে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর হিন্দু যুবককে খুনের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র‍্যাবের একাধিক টিম। এতেই মিলেছে সাফল্য।

আরও পড়ুন: অগ্নিগর্ভ ঢাকা, নিরাপত্তা খতিয়ে দেখতে বাংলাদেশ সীমান্তে ছুটলেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

জানা গিয়েছে, নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্য়দিকে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মজিবর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদমাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর ৩২ ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপেই আরো একবার হামলা চালানোর অভিযোগ  উঠেছে।

প্রসঙ্গত, কুখ্যাত জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালাল জামায়াতের সন্ত্রাসীরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের সরিয়ে দিয়েছে। অন্যদিকে, ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা সারজিস আলম। রাত ১১টার দিকে ফেসবুকে তিনি হুমকিমূলক পোস্ট করেছেন। হাদির মৃত্যুর খবর প্রকাশের পরেই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের ২ নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা। অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ