এই মুহূর্তে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, প্রথম দিনেই সব্যসাচী চক্রবর্তীর ছবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  শুরু হল একবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসব। শনিবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রেক্ষাগৃহে উ‍ৎসবের উদ্বোধন করেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম, প্রখ্যাত হলিউড পরিচালক জন কোস্ট সহ বিভিন্ন দেশের একাধিক পরিচালক-অভিনেতা। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই প্রদর্শিত হয় ফাখরুল আরিফিন খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’। ছবিটিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। পরে প্রদর্শিত হয় চিলির পরিচালক মার্টিন ডুপ্লাকুইট পরিচালিত ‘ক্যাজাডোরা’।

চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল  জানান, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া একুশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের ৭১টি দেশের ২৫২টি ছবি প্রদর্শিত হবে। তার মধ্যে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। এর মধ্যে ৮১টি বাংলাদেশের ছবি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, ‘দেশান্তর’।

উ‍ৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশ ও ভারতের ১১টি ছবি। ওই ছবিগুলি হল ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’, ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবী অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’। রেট্রোস্পেকটিভ শাখায় ফ্রান্সের বিখ্যাত পরিচালক ফ্রঁসোয়া ক্রুফোর ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ’সহ চারটি সিনেমা দেখানো হবে। এছাড়া এশিয়ান কমপিটিশন শাখায় দেখানো হবে ২৩টি সিনেমা। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় ৪৫, বাংলাদেশ প্যানারোমা শাখায় ২৯, উইমেন ফিল্মমেকার শাখায় ২৩, স্পিরিচুয়াল ফিল্ম শাখায় ১৪ ও চিলড্রেন ফিল্ম শাখায় ১৮টি সিনেমা দেখানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ