ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে মৃত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। সেই সঙ্গেই রয়েছে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতার অভাবেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা গিয়েছে, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টোর দিকে দুর্ঘটনাটি ঘটেছে। সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনার কথা নিশ্চিত করেছেন। আরও ৫-৭ জন আহত হয়েছেন বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে শিশুদের জন্য অস্ট্রেলিয়ার মতো ইন্টারনেট নিষেধাজ্ঞা বিবেচনা করুক কেন্দ্র, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চাঁদপুর বিআইডব্লিউটিএর সাব-ইন্সপেক্টর (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। তিনি জানিয়েছেন, এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখে যাত্রা করেছিল অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আসছিল। নদীতে ঘন কুয়াশা থাকার কারণে দুই লঞ্চের সংঘর্ষ হয়। তারপর আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯–এ করে যাত্রীদের নিরাপদে পৌঁছানো হয়। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা