ভারতে শিশুদের জন্য অস্ট্রেলিয়ার মতো ইন্টারনেট নিষেধাজ্ঞা বিবেচনা করুক কেন্দ্র, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে দেশকে ‘‌ডিজিটাল ইন্ডিয়া’‌ হিসাবে গড়ে তুলবে। তার জন্য নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানে অবহেলিত থেকে গিয়েছে শৈশব। দেশের অনলাইন ব্যবস্থায় ছোট ব্যবসায়ীদের যেমন সমস্যা হয়েছে তেমন প্রবীণ নাগরিকদেরও ব্যাঙ্ক, পোস্ট অফিসে সমস্যায় পড়তে হয়েছে। তবু সেগুলি মেনে নেওয়া গেলেও শৈশব ক্ষতিগ্রস্ত মেনে নেওয়া যায় না। আর তাই ভারতে শিশুদের ক্ষতিকারক অনলাইন কন্টেন্টের সংস্পর্শে আসা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই আবহে মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে কড়া পরামর্শ দিয়েছে। আদালত কেন্দ্রকে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার জন্য একটি আইন আনার কথা বিবেচনা করতে বলেছে। উদাহরণ হিসাবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পদক্ষেপে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করার কথা তুলে ধরেছে।

এদিকে ছোট বাচ্চাদের কাছে পর্নোগ্রাফির বিষয়টি সহজলভ্য হয়ে উঠেছে। তাই ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (আইএসপি) নিয়ন্ত্রণ করা অথবা ‘‌প্যারেন্টাল উইন্ডো’‌ পরিষেবা চালুর দাবিতে একটি জনস্বার্থ মামলা হয় মাদ্রাজ হাইকোর্ট। সেখানের শুনানিতে বিচারপতি জি জয়চন্দ্রন এবং কে কে রামকৃষ্ণন এই পর্যবেক্ষণ তুলে ধরেন। আর আদালতের আরও পর্যবেক্ষণ, কেন্দ্রীয় সরকার অস্ট্রেলিয়ার মতো আইন প্রণয়নের কথা ভাবুক। যাতে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস সীমাবদ্ধ হয়। আদালত একমত হয়েছে যে, ইন্টারনেট ব্যবহার করার সময় শিশুরা গুরুতর ঝুঁকির সম্মুখীন হচ্ছে এবং জোর দিয়ে বলেছে যে, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকদেরও আরও বেশি দায়িত্ব রয়েছে।

অন্যদিকে জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি জি জয়চন্দ্রন এবং কে কে রামকৃষ্ণনের বেঞ্চ বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার মতো একটি আইন প্রণয়নের কথা বিবেচনা করুক। যতক্ষণ না এই ধরনের আইন পাশ হয় ততক্ষণ কর্তৃপক্ষকে সচেতনতামূলক প্রচার জোরদার করতে হবে এবং সমস্ত উপলব্ধ মিডিয়ার মাধ্যমে দুর্বল গোষ্ঠীর কাছে পৌঁছনো নিশ্চিত করতে হবে।’‌ ২০১৮ সালে মাদুরাই জেলার এস বিজয়কুমার এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি, পর্নোগ্রাফি কন্টেন্টে সহজে ঢুকে পড়ছে ১৬ বছরের নীচের বালক–বালিকারা। এটা উদ্বেগের বিষয়। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং তামিলনাড়ু শিশু অধিকার সুরক্ষা কমিশনকে তাদের ক্ষমতা প্রয়োগ করে আইএসপিগুলিকে নিয়ন্ত্রণ করা এবং সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার নির্দেশ দিতে বলা হয়েছিল।

এছাড়া মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতকেও একই ধরণের পদ্ধতি বিবেচনা করার পরামর্শ দেন। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, ‘‌সমাজের সকল স্তরের শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এই অধিকার রক্ষার জন্য উপলব্ধ সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করা কমিশনের আইনগত কর্তব্য। যদিও স্কুলগুলিতে কিছু সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয় তবে সেটা অপর্যাপ্ত।’‌

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর