এই দেশে ৪০ শতাংশ সমকামী আক্রান্ত HIV-তে, বলছে গবেষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব এইডস দিবস পালিত হয় ১ ডিসেম্বর । গোটা বিশ্বেই এই রোগ নিয়ে মানুষকে সচেতন করা হয়। এইডস (AIDS)-এর মূল কারণ হলো এইচআইভি (HIV) ভাইরাস। এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ। রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হল গোটা বিশ্বের লক্ষ্য। বাংলাদেশ জুড়ে বাড়ছে এই সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশে এইচআইভিতে আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশই সমকামী, এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক গবেষণায়। অন্য দিকে গবেষণায় দেখা গিয়েছে যে, আরও ৪০ শতাংশ মানুষ বিদেশ থেকে এই রোগ বহন করে নিয়ে আসে।

২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্ব এইডস দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকার এক যুবক এলার্জি পরীক্ষার সময় জানতে পারেন তিনি এইচআইভি বা এইডসে আক্রান্ত। তার পরেই তিনি জানান তিনি সমকামিতায় জড়িত এবং সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। কঠিন এরি রোগে আক্রান্ত হওয়ার পর তিনি বলেন, একটি ভুলের জন্য সারাজীবন তিনি পস্তাচ্ছেন। তিনি চান না যে তাঁর মতো পরিণতি আর কারও হোক।

আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রেহানার ৭ বছরের জেল, হাসিনার কত বছরের কারাদণ্ড

বর্তমানে এইডস রোগীদের চিকিৎসা চলছে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে। জানা গিয়েছে চলতি বছরে হাসপাতালে প্রায় ৩০০ রোগীর চিকিৎসা হয়েছে বর্তমানে হাসপাতালে ভর্তি ১২ জন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাসার বলেছেন, ‘রোগীরা খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসেন। অন্যান্য রোগও থাকে, তবে সেগুলোর জন্য পর্যাপ্ত ল্যাব সাপোর্ট নেই।’পরিসংখ্যান বলছে ২০২৪ সালে বাংলাদেশে এইডসে ১৪৩৮ জন আক্রান্ত হয়েছে এবং ১৯৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে ১২৭৬ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ২৬৬ জনের। চলতি বছর এই আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট