মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

৪৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: নাবালিকা মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ওই রায় দিয়েছেন। যদিও বাকি দুই অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অপহরণ ও ধর্ষণের অপরাধে ৪৪ বছরের কারাদণ্ডের সাজা বেনজির বলেই জানিয়েছেন প্রবীণ আইনজীবীরা। ৪৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পথে প্রায়শই নির্যাতিতাকে উত্যক্ত করত দোষী সাব্যস্ত যুবক আবুল হোসেন। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে জোর করে নির্যাতিতা তুলে নিয়ে যায় সে। তার পরে বিভিন্ন গোপন ডেরায় রেখে লাগাতার ধর্ষণ করে। অপহৃতা মেয়েকে উদ্ধারের আর্জি নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে আদালত পুলিশকে অবিলম্বে নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশের পরে ১০ অক্টোবর নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। কিন্তু অভিযুক্ত আবুল হোসেন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানায়, বিভিন্ন জায়গায় রেখে তাকে লাগাতার ধর্ষণ করেছে অভিযুক্ত আবুল। তদন্ত শেষে অপহরণও ধর্ষণের দায়ে আবুল সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস