‘আমি তাঁর নামটা জানতে চাই’, শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক শবনম বুবলী

তাঁর নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারও নাম বা কাহিনি বলতে হয় না। কারণ, তাঁর সিনেমার জন্য দর্শকরাই যথেষ্ট। তবে শাকিব খানের বিয়ের খবরটা তিনি শুনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোটামুটি প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন ঢাকাই কিং শাকিব খান (SHAKIB KHAN)। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সমানভাবে চর্চিত। দু’বার বিয়ে করেছেন অভিনেতা, তাও চুপিসাড়ে। এদের জন্যেই নায়কের ব্যক্তিগত জীবন সর্বদা চর্চায় উঠে আসছে। তিনি প্রথমে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন চুপিসাড়ে। এরপর তাঁদের ছেলে হয়। কিন্তু নিজেদের বিয়ের বিষয়টা কখনই সামনে আনতে দেননি শাকিব খান। ২০১৮ সালে বিচ্ছেদের পর জানা যায়, অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান। তাঁদের বিয়ের খবরটা ২০২২ সালে প্রকাশ্যে আনেন বুবলী। সেই ঘরেও শাকিব খানের ছেলে রয়েছে। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার কয়েকদিন বাদে শাকিব খান জানান, বুবলীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকি সিনেমাতেও তিনি বুবলীর সঙ্গে আর অভিনয় করবেন না।

ওদিকে বুবলী কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাঁর দাবি এখনও তাঁদের আইনি ডিভোর্স হয়নি। এমন বিতর্কের মধ্যেই গতকাল খবর আসে যে, তৃতীয় বিয়ে করতে চলেছেন শাকিব। যেহেতু নিজের দেখা দুটি বিয়ে তাঁর সফল হয়নি, তাই এবার পরিবারের দেখাতেই বিয়ে করবেন নায়ক। মেয়ে নাকি পেশায় চিকিৎসক। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। এদিকে ব্যক্তিগত জীবন সম্পর্কে বুবলী সর্বদাই বলে এসেছেন যে, ‘আইনগত ভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।’ তাই শাকিবের তৃতীয় বিয়ের কথা শুনে কি মত বুবলীর? এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, তাঁর নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারও নাম বা কাহিনি বলতে হয় না। কারণ, তাঁর সিনেমার জন্য দর্শকরাই যথেষ্ট। তবে শাকিব খানের বিয়ের খবরটা তিনি শুনেছেন। কিন্তু কে খবরটি দিলেন, সেই নির্দিষ্ট নামটা তিনি জানতে চান।

এদিকে শাকিবের পরিবার থেকে অপু ও বুবলীকে অভিনেতার বাড়িতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ তারা শাকিব খানের নামে মিথ্যাচার করেন। এই বিষয়ে বুবলী বলেন, এখনও পর্যন্ত শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে কোনও মিথ্যাচার তিনি করেননি। যা নিয়ে ওপেন চ্যালেঞ্জ করতে পারেন। আর মিথ্যাচার করেই কি হবে! এদিকে শাকিব খানের পরিবার বলেছেন, ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে, পরিবার থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা হতে পারে। এ প্রসঙ্গে বুবলী বলেন, যা খুশি তাই করতে পারেন, তিনি কাউকে ভয় পান না। দরকার পড়লে এক্ষুনি আইন দেখাতে পারে তাঁকে।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা